somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

লজ্জাও বোধহয় আমাদের দেখে লজ্জা পায়

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লজ্জা শব্দটির সাথে আমরা কে কতটুকু পরিচিত তা ঠিক জানি না । তবে লজ্জার কথা উঠলেই মাঝে মাঝে অনেকের মুখ থেকে বেড়িয়ে আসে লজ্জা ! সেটাতো নারীর ভূষণ । বলার ভঙ্গি দেখে মনে হয়, পুরুষের ওটা থাকা উচিত নয় ! তবে পুরুষের জন্য এ জাতীয় কোন শব্দটি নির্ধারিত তা এখন ঠিক করা আবশ্যক । লজ্জা শুধু নারীদের থাকবে কেন বরং পুরুষের আরও বেশি থাকা উচিত । লজ্জা নিয়ে লিখতে আজ নিজেরই লজ্জা হচ্ছে কারণ আজ লজ্জা শব্দটির পোষ্ট মর্টেম নয় বরং আমাদের বিবেকবোধ-দৃষ্টিভঙ্গির পোষ্ট-মর্টেম করার জন্য আদিষ্ট হয়েছি । এ আদেশ কোন কর্তৃপক্ষের নয় বরং বিবেকবোধের, শিক্ষা-সংস্কারের এবং ঐতিহ্য-সভ্যতার ।


আমাদের রাজধানী ঢাকাকে নিয়ে আমাদের গর্বের শেষ নাই । নিকট ভবিষ্যতেই হয়ত পৃথিবীর জনবহুল মেগাসিটিগুলোর একটিতে পরিণত হতে যাচ্ছে ঢাকা । তবে দুঃসংবাদ হলো, ইতোমধ্যেই ঢাকা বিশ্বের বাস অযোগ্য শহরগুলোর মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে । পৃথিবীতে এমন কোন মেগাসিটি নাই যেটাতে ঢাকার মত এত দুঃসহ যানজট, বিশাল বিশাল ময়লা আবর্জনার স্তুপ, উম্মুক্ত ম্যানহোল, খোলা ডাস্টবিন, বস্তির সারি এবং এতটা ঘোমট দুর্গন্ধময় । অপরিকল্পিত শহরের তালিকা যদি করা হয় সেখানে নিসংন্দেহে ঢাকার অবস্থানও সবার শীর্ষের দিকেই থাকবে ।


কতিপয় বিদেশী নাগরিক স্ব উদ্যোগে নিজ হাতে ময়লা সরানোর বেলচা ও ঝাড়ু তুলে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা দূর করে ঢাকাকে একটি সুন্দর-পরিস্কার শহর গড়ে তুলতে কাজ করছে । যে কাজ আমাদের করার কথা তা বিদেশীরা করে আমাদেরকে সচেতন করছে এবং লজ্জায় ফেলেছে । ভুলেই গেছি, আমাদের আবার লজ্জা কিসের ! যদি ণ্যূনতম লজ্জাও থাকতো তবে আমাদের শহরটিকে বিদেশীরা পরিস্কার করছে আর আমরা দাঁড়িয়ে দাঁত বের করে উৎসব করে তাদের ছবি তুলছি । কতগুলো পশু (মানুষকে পশু বলা জঘন্যতম অন্যায় তবুও মানুষের কর্মকান্ড যখন মানুষের থাকে না তখন তাকে কি বলা যায়) বিদেশীদের ছবিগুলো আবার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে কে কত লাইক-কমেন্ট পায় তার প্রতিযোগীতা করছে । এসব দেখে নিজের ওপর নিজেই ধিক্কার জানানোর যোগ্যতা হারিয়ে ফেলেছি । লজ্জা পেতে ভুলে গিয়ে আজ যেন উল্লাস করে বলছি, আমার/আমাদের কিসের লজ্জা ! লজ্জাই তো আমাদের দেখে লজ্জা পায় । কবির ভাষায় বলতে হচ্ছে, ‘আবার তোরা মানুষ হ’ । তবে কি আমরা মানুষ হতে পারিনি ? অনিচ্ছায় বলতে বাধ্য হচ্ছি, সত্যিকারের মানুষ বলতে যা বুঝায় সেটা আমাদের অধিকাংশেই হতে পারিনি কিংবা হতে চেষ্টাও করছি না ।

রাজু আহমেদ । কলামিষ্ট ।
facebook.com/rajucolumnist/
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×