স্বপ্নের এই দুনিয়ায় আমি এক প্রচন্ড স্বপ্নবাজ
স্বপ্নে রাজা, স্বপ্নে প্রজা, স্বপ্নেই খুঁজি রাজকন্যা।
চলতে-ফিরতে ঘরে-বাইরে চারিদিকে স্বপ্নের রাজ।
পাশের বাড়ির মেয়েটা স্বপ্ন, বাজারের দামি গাড়িটা স্বপ্ন,
স্বপ্নের আজ এতটা জোয়ার, চায়ের কাপে আস্ত জাহাজ।।
স্বপ্নকে তাই ফেরী করে, নিয়ে এলাম স্বদেশ ছেড়ে,
নিক না সে কিছুটা পথ নিজের জন্য কেড়ে।
জীবনের তার এইতো শুরু,
করতে হবে কত কি যে পুরু।
ঘর থেকে নয়কো বেশী দূরে
৫ কি ৬ ঘন্টা এই যন্ত্রপাখির যুগে।
স্বপ্নের মায়ের ইচ্ছে কত মনে
ছেলে তাঁর পড়বে বিলেত গিয়ে,
তবেই না উঠা যাবে জাতে
উঁচু ঘরের ভাল কন্যা আনবে বিয়ে দিয়ে।
স্বপ্নের বয়স এক বছর নতুন পৃথিবীতে
তবু কেন ক্লান্তি এত তার চোখে মুখে।
জাত তো দূরে, আজ মান নিয়ে দেখে মানুষ খেলে।
কী এমন দোষ? তবু কেন এত অশ্রুপাত?
কেন স্বপ্ন হল দেশের মাটি,
মায়ের হাতের এক লোকমা ভাত।।
@@@@@@@@!!!!!@@@@@@@@@
আমাকে যদি জিজ্ঞেস করেন কবিতা কি? আমি এর কোন ভাল উত্তর
দিতে হয়ত পারব না, ব্লগে নতুন তাই নিজেকে দিয়ে শুরু করলাম।
ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী।সবার উৎসাহ থাকলে হয়ত লিখতে পারব।
সবাইকে নববর্ষের প্রচন্ড স্বপ্নিল শুভেচ্ছা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


