কষ্ট কি? এটা দেখতে কেমন? ঝাল, মিষ্টি না টক? নাকি অন্য কোনো সাধের? আর যদি তা হয় তবে সেটা কি?
অনেকে বলে কষ্টের রঙ নাকি নীল, সেটাইবা কি করে? কেন ধুসর নয়? কেনইবা তামাটে নয়? আমি যদি বলি ধুসর তাহলে আমি যুক্তি হিসেবে বলব কিছু পুড়ে গেলে তা ছাঁই হয় আর তার রঙ কি ধুসর নয়??
আর তামাটে বল্লেও যুক্তি আছে। কী নেই?
এবার আসা যাক সাধে। কষ্টের সাধ কি? অনেকে বলে নোঁনা।। কেন?
ও, চোখের পানির সাধ নোঁনা তাই? কিন্তু কষ্টোতো চোখের পানি নয়। মানুষ কি সুখে কাঁদেনা? তাহলেতো সুখের সাধও নোঁনা।। তাই হওয়া উচিত নয় কি?
কষ্টের উপলব্ধিইবা কেমন? খুব জানার ইচ্ছা। কারো কারো কাছে শুনেছি বেদনাদায়ক, হৃদপিন্ডটাকে চিবিয়ে রস বের করার মত। কিন্তু আমি যদি বলি না, এটা ঠিক নরনারীর সঙ্গমসুখের মত।। তাহলে কি ভুল বলব ?? কারন দুটোইতো মানুষ ভোগ করতে অতি আগ্রহে অপেক্ষায় থাকে।।আর যখন তা উপভোগ করে তখন সে একেবারে ডুবে থাকে, সে চায়না তাকে কেউ বিরক্ত করুক।।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


