ওরা আমাকে নিস্প্রান করে দিতে চেয়েছিল
কেটে দিয়েছিল হাত পায়ের সমস্থ শিরা উপশিরা।
থেতলে দিয়েছিল আমার মাথা রোলারের চাপায়
টেনে হিছডে আমাকে সম্ভ্রমহীন করেছিল।।
আর আমার নিস্তব্ধ দেহের উপর নেচেছিল আমারি আপন ছেলেরা।।
ওদের ফেলে যাওয়া অন্তপ্রায় দেহ নিয়েও,
ভাগাভাগিতে লিপ্ত হয় আমার পাহারাদার ছেলেরা।
তবু আমি বেচে আছি ৩৮ বছর ধরে।।
আমার নিভু নিভু চোখ এখনো আলো দেখে
আমার থেতলনো মাথার,
বেচে যাওয়া নিউরনগুলো এখনো বারতা প্রেরন করে অবস দেহে।
আমার ঝাপসা চোখে এখনো দেখি ঝলমলে সকাল।
আমার নিস্প্রান দেহের প্রসুত একদল সতেজ যুবক আসছে...!!
আমি অদের সক্ত বাহুতে ভর করে নাচব নতুন উল্লাশে।
আমার নিউরনহীন মস্তিস্ক এখনো স্বপ দেখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


