মাগো... আমায় শাসন কর।।
আমি আজও রাত করে বাড়ি ফিরি,
আজও আমি লাফিয়ে উঠিনা ফযরের আযান শুনে!
এখনও আমি বঞ্ছিত, ভোরের পবিত্র হাওয়া থেকে।।
এখনো আমার এই হৃদয় কেঁপে উঠেনা
ওই উন্মুক্ত কামানের ভয়াল গর্জনে!!
যার পদতলে পিষ্ঠ হয় লাখো মুসলমান,
আফগান, কাস্মির, ইরাক, ফিলিস্তিনে।।
আজও আমার ঘুম ভাঙ্গেনা
ধর্ষিতা বোনের কাতর চিৎকারে!!
আজও আমার আত্মা শুয়ে থাকে শীতকম্বল জরিয়ে
শত মুয়াজ্জিনের আকাশফাটা আহবানে।।
মাগো।। আমায় শাসন কর...
আমিযে আজও আড়ষ্ঠ নারীর প্রেমে।।
যৌবনের মাদকতা যে এখনো আমায় গাফেল রাখে
আমার রবের সান্নীদ্ধ থেকে!!
সৃষ্টির বিশ্বয়! আমায় এততা কৃতজ্ঞ করেনা,
যতটা আকৃষ্ট করে নারি দেহের প্রতিটা পরত!!
রচি গান, কবিতা বর্ননায় তারি খুবসুরত!
হাসে হয়তো তোমার বিবেক দেখে আমার এই হালাত!!
মাগো...আমায় শাসন কর...
করনা একটু দুয়া তোমারি রবের দ্বারে...
যেন সে আমায় দেয় দিশা তারি মহিমার পথে।।
যে পথে গিয়াছে চলি হাজারো দিগ্বিজয়ি।
আমিযে আজ ক্লান্ত প্রান এক
হাজার দুয়ার ঘুরে।।
অবহেলা আর অনাদরে হারায়েছি সব আসা
আজ শুধু আছে বাঁকি তোমারি রবের ভরশা।
আজ প্রানেযে শুধু এই পিপাশা,
খুঁজে নেই ওই আকাশের ভাজে লুকিয়ে থাকা
তোমার রবের বিশালতা।।
তা দেখে হবে নত এই মাথা ,
নিয়ে যত লজ্জা আর কৃতজ্ঞতা।
মাগো... আমায় আদর কর...
আমিযে বুঝেছি আমার ভুল যত
আজ শুধু চাই লুটিয়ে দিতে,
আত্মার কলুষতা শত।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


