somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা বাঙ্গালি নই ব্রিটিশ !

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবার আসিব ফিরে
ধান সিড়ির এই তীরে
হয়তোবা কাক, শঙ্খচিল, শালিকের বেশে।

ঠিক কবির এমন আকুতির মতই বার বার বাংলার বুকে ফিরে ফিরে আসছে শাসন শোষণ। ব্রিটিশ শাসন শেষ, শুরু হলো পাকিস্থানী শাসন শোষণ।
১৯৭১সাল, নামে মাত্র স্বাধীন হলো একটি দেশ। পৃথিবীর বুকে জন্ম নিলো বাংলাদেশ নামক একটি ভুখন্ড। সেই থেকে শুরু স্বাধীনতা নামক আরেকটি পরাধীনতা।

আশির দশক থেকে শুরু হয় এরশাদ এর স্বৈর-শাসন। স্বৈরাচার পতনের মাধ্যমে শুরু হয় বাপ-স্বামীর শাসন। ৫ বছরের জন্য একজন আসেন তাহার মরা স্বামীকে সামনে রেখে দেশটাকে শাসন শোষণ করতে। শাসন শোষণ করতে করতে জনগনের রক্ত চুষে সব শেষ করার পর আমরা আম জনতা মুখ ফিরিয়ে নেই স্বামীহারা মহিলাটির দিক থেকে, তাকাই অন্য দিকে।
অনেক আশা নিয়ে ফিরে যাই বাবা হারা মেয়ের দিকে, দেশের উন্নয়নের আশায়, যুদ্ধাপরাধের বিচারের আশায়, প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবার আশায়। কিন্তু সেই আশায় গুঁড়োবালি ধরিয়ে দিয়ে আমাদের আশা-নিরাশার মধ্যমণি বর্তমান সরকার মুলো ঝুলিয়ে তালগাছ দেখিয়ে আমাদের রক্ত চুষে শেষ করে দিয়েছে।
খারাপ লাগলেও বলতে ইচ্ছে করে, আমরা যদি ব্রিটিশদের অধীনে থাকতাম তাহলে এতদিনে সবাই ব্রিটিশ জনগন হয়ে যেতাম, সবার গায়ের রঙ সাদা থাকত, হয়ে যেতে পারতাম ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটি উন্নত দেশ!!! আমাদের টাকার নাম হত ইউরো মান হত অনেক বেশি। ঠেলা গাড়ির মতন যে রেলগাড়ি বর্তমানে আমরা ব্যাবহার করি তা হতে পারত দ্রুত গতির মেট্রো রেল।
কোন মন্ত্রী আমাদের কে ভাতের বদলে আলু খেতে বলতে পারত না বা কম কম খাদ্য গ্রহনের উপদেশও দিত না।
কেউ বলতে পারতো না আল্লার মাল আল্লায় নিয়া গেছে। সাংবাদিক হত্যার বিচার পাইতাম। শিক্ষকদের কে পিপার স্প্রের শিকার হতে হতনা। জামাত শিবিরের জন্মই হতে পারত না।

যে কেউ তখন আমাদের বাঙালি বলতে পারতো না। আমাদেরকে বলতে হত বাঙালি নয় ব্রিটিশ।
ঢাকা শহর বলেন অথবা রংপুর বা দিনাজপুর, ফরিদপুর যাই বলেন না কেন ব্রিটিশেরা চলে যাওয়ার পর এই দেশের মাটিতে কোন উন্নয়ন হয়েছে বলে মনে পড়েনা। বড় কোন স্থাপনা থেকে শুরু করে মোটামুটি ছোট কোন স্থাপনা তৈরি করার সুযোগ পায়নি আমাদের দেশের কর্তারা। আমি মনে প্রানে বিশ্বাস করি ব্রিটিশেরা আমাদেরকে নির্মম ভাবে শাসন শোষণ করেছে। নীল চাষ করতে বাধ্য করেছে, শিক্ষা দিক্ষার দিক থেকে পিছিয়ে রেখেছে। কিন্তু তারাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের যত ভাল ভাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিস আদালত এমনকি জাতীয় যাদুঘর টাও ব্রিটিশদের গড়ে দেয়া। আমাদের নেতা নেতৃরা শুধু ভোগ করতে জানে, মন্ত্রি ভাই বোনেরা দুর্নিতি করতে করতে ভাল কোন কাজ করার সময়ই পান না।
এইসব নেতাদের আর মানতে ইচ্ছে করেনা। কামের কাম একটাও করে না। খালি রাজনীতি করে, শুধু শাসন আর শোষণ করে।
ব্রিটিশেরা এতটা দুর্নিতি করে নাই। অরা শুধু অত্যাচার করেছে তার সাথে সাথে উন্নতিও, কিন্তু আমাদের নেতারা অত্যাচার তো করেই সাথে দুর্নিতি, মারামারি, কাটাকাটি, চুরি, বাটপারি সব ফ্রি।
মনে হয় আগেই ভাল ছিলাম। সবাই বাংলার লন্ডনে বসবাস করতে পারতাম, প্র্যাচের অক্সফোর্ড তার সুনাম বজায় রাখতে পারতো । শুধু লন্ডন না আমেরিকা, জার্মানি, কানাডা সব জাগায় সহজেই যাইতে পারতাম। তখন কেউ বাঙ্গালি বলতে পারত না বলত ব্রিটিশ। আমরাও বলতাম “আমরা বাঙ্গালি নই ব্রিটিশ” !!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×