somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা শুরু না হতেই শেষ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ টুং করে একটা ম্যাসেজের শব্দ হল
ম্যাসেজে লিখা ছিল "May i be your Friend?"
রুপন্তি রিপ্লায় দিল "Sorry I don't Accept Unknown People"

প্রতিদিন ঐ আইডি থেকে একটা করে জোকস আসত আর রুপন্তি সেই জোকস পড়ত আর হাসত।
এইতো এভাবেই চলছিল। ছেলেটাও আর ফ্রেন্ডরিকুয়েস্ট পাঠায় নি, রুপন্তিও কখনও কোন ম্যাসেজের রিপ্লায় করে নি। শুধু ম্যাসেজ পড়েই রেখে দিত। অপরপ্রান্ত থেকে ছেলেটা দেখত তার ম্যাসেজ 'Seen' হয়েছে। হয়ত এটা দেখেই সে একটার পর একটা ম্যাসেজ পাঠিয়েই যেত, নয়ত অন্য কিছু......

একদিন রুপন্তির মন ভীষণ খারাপ। ইউনিভার্সিটি থেকে এসেই কম্পিউটার অন করেই ফেইসবুকে বসে গেল। ঠিক এমন সময় ঐ ছেলেটার একটা ম্যাসেজ আসল। রুপন্তি সাথে সাথে ম্যাসেজ ওন করল এবং প্রতিদিনের মত আজকেও জোকস পড়ে হাসতে লাগল। মুহূর্তের মধ্যেই রুপন্তির মন ভালো হয়ে গেল এবং ঐ ছেলেকে একটা ফ্রেন্ডরিকুয়েস্ট পাঠিয়ে দিল এবং ছেলেটা সাথে সাথে একসেপ্ট করে ফেলল।

এইতো এভাবেই শুরু হয়েছিল "রুপন্তি" ও "রুদ্রের" ফেইসবুকে ফ্রেন্ডশিপ।
তারপর থেকে প্রতিদিন চ্যাট হত দুজনের, দুজন তাদের ভালোলাগা খারাপলাগার কথাগুলো একে অপরের সাথে শেয়ার করতে লাগল। ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে থাকে তারা এবং তাদের সম্পর্ক একসময় বন্ধুত্ব প্রমোশন নিয়ে ভালবাসায় রূপান্তরিত হয়।

৬ মাস পর...
রুদ্র শাহবাগের মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে রুপন্তির জন্য। আজ তাদের প্রথম দেখা হতে যাচ্ছে। দুজনেই দুজনকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে অপেক্ষার প্রহর যেন অনন্তকালের, শেষই হতে চায় না, কখন একজন অপরজনকে দেখবে সেটা ভেবেই যেন তাদের ভালোবাসার পরিমাণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

এতদিন ফেইসবুকে চ্যাটিং ও ফোনে কথা হত তাদের। কত রাত কথা বলে শেষ করেছে তারা। কত স্বপ্ন, কত আশা, একে অপরকে কাছে পাওয়ার কত আকাঙ্ক্ষা সব যেন আজকে পূরণ হতে যাচ্ছে।

দুজনে রিকশায় চড়ে ঘুরবে, আইসক্রিম খাবে, পথশিশুদের সাথে খেলা করবে ও তাদেরকে চকলেট খাওয়াবে আরও কতকিছু।

অপেক্ষার প্রহর যেন শেষ হতে চায় না, রুদ্র রুপন্তিকে ফোন করল;
কোথায় তুমি?
- এইতো আমি প্রায় চলেই এসেছি
আচ্ছা তাড়াতাড়ি আস, আমি রাস্তার ওপারে দাঁড়িয়ে আছি
- ওকে আসছি...

ঠিক পনের মিনিট পর রুপন্তি রুদ্রকে ফোন দিল;
- কোথায় তুমি?
হাত তুলে ইশারা করল রুদ্র। রুপন্তি দেখল; কালো রঙের একটা শার্ট ও জিন্স পড়ে দাঁড়িয়ে আছে রুদ্র। লম্বাটে চেহারা, ঘন কালো চুল, মুখে এক ঝলক হাসি। প্রথম দেখায় যেন আবার নতুন করে রুদ্রের প্রেমে পড়ে গেল রুপন্তি।

এদিকে রুপন্তির উপর থেকে চোখ যেন সরতেই চায় না রুদ্রের। কি সুন্দর, কি অপরুপা, বাতাসে যেমন কাশফুল উড়ে ঠিক তেমনি করে উড়ছিল রুপন্তির চুল, আর রুপন্তি বার বার হাত দিয়ে তার মুখের উপর থেকে চুল সরিয়ে দিচ্ছিল।

অনেকক্ষণ দুজন দুজনকে দেখার পর রুপন্তি রাস্তা পার হয়ে রুদ্রের কাছে আসছিল। রুদ্র একদৃষ্টিতে তাকিয়ে আছে রুপন্তির দিকে। হঠাৎ একটা ট্রাক রুপন্তির গায়ের উপর দিয়ে চলে গেল। রুদ্র তার চোখ কে বিশ্বাস করতে পারল না। চারিদিক থেকে লোকজন ছুটে যেতে লাগল রুপন্তির কাছে।

রুদ্র এক দৌড়ে রুপন্তির কাছে গেল এবং তার মাথা কোলে তুলে নিল, রুপন্তি বিরবির করে কি যেন বলছিল, রুদ্র তার কান রুপন্তির মুখের কাছে নিয়ে গেল এবং শুনতে পেল "আই লাভ ইয়ু রুদ্র"। রুদ্র চিৎকার করে বলতে লাগল "আই লাভ ইয়ু রুপন্তি, আই লাভ.........!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×