মৃত্যুর ক্যানভাসে কফিনের জলছবি ,
রক্তমাখা আমার এ সবুজ মাতৃভূমি ।
এসো বিসুভিয়াসের মত হ্মেপে উঠি ,
একটি আস্হাশীল পতাকা ছিনিয়ে আনি ।
মৃত্তিকার স্তরে স্তরে বয়ে যাওয়া রক্তনদী ,
নারীর নরম হাত ছেড়ে আসো অস্ত্র ধরি ।
পাকিস্তানি সেনাদের কামার্ত নীল দংশন ,
নগ্ন করে আমার বোনকে করেছিল ওরা ধর্ষন ,
জন্মেছে বোনের শরীর থেকে ফসলের আগাছা ,
বোনকে বলছি তাই বীরাঙ্গনা ।
হ্মুধার্ত কুকুরের মুখে ঈমামের খন্ডিত লাশ ,
ষোড়শী বালিকার বেয়োনেটে খোঁচানো স্তন ,
দিঘির জলে ভাসমান ধর্ষিতা বনবধূর বিকলাঙ্গ লাশ ।
অতঃপর প্রহর গুনে গুনে কাটানো কালো রাত ।
কাঁদবার নেই যৌক্তিকতা ,
তাই সব কিছু হারিয়েও চেয়েছি স্বাধীনতা ,
প্রতিটি রজনী জরাজীর্ণ কষ্টের মানসিক শয্যা ,
ত্রিশ লহ্ম্য লাশের সারিবদ্ধ সম্ভার ,
তবুও চিরন্তন অগ্নিমশাল অসত্যকে দাহ করার প্রহর গুনা ।
রৌদ্র দাহ হিজলের বন ,
চারদিকে অমায়িক দৈন্যতা ,
তবুও উদ্বাস্তু বাঙ্গালীর খোঁজা প্রাগৈতিহাসিক পৌরনিক সখ্যতা ।
নয় মাসের অসহ্য কষ্ট ,
সবশেষে ১৬ই ডিসেম্বর একটি আস্হাশীল পতাকা ছিনিয়া আনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




