প্রিয়তমা ,এখন বৃষ্টি হবে না আর
অনাবাদী মাঠে পড়ন্ত বিকেলের
গাঁ ছুয়ে কথা দিলাম ,
যতোটুকু ভালোবাসায় সংসার গড়ে
এর চেয়ে বেশি কিছু চাই না তোমার কাছে ।
যতোটুকু আদরে মনে শান্তির পরশ আসে
এর চেয়ে বেশি কিছু ছোঁব না তোমায় ।
নাক ,কান ,গলা ....কিছুই ছোঁব না
বিষন্নতার প্রহর ,কষ্টের ধনূক ,বাঁকা চাঁদ ....
ক্রর হাসি ,নীল পদ্ম ,অমায়িক শুন্যতা ....
কিছুই ছোঁব না আমি ....
প্রিয়তমা শুধু ছুঁয়ে দেখতে চাই
তোমার ওই মানসী মন ..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




