somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীরবতা কখনো কখনো সম্মতির লক্ষন নাও হতে পারে।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীরবতা কখনো কখনো সম্মতির লক্ষন নাও হতে পারে।

যে মেয়েটার আজ বিয়ে হয়ে যাচ্ছে হতে পারে তার বিয়েতে সম্মতি ছিলোনা। হতে পারে সে পরিবারের স্বার্থে আজ বিয়ের পিঁড়িতে। হতে পারে তার জীবনে অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, তার একটা আলাদা কল্পনার জগত ছিল। সে সেইসব আশা, স্বপ্ন, কল্পনার জলাঞ্জলি দিয়ে নিরবে আজ বসে আছে তারি জন্য সাজানো মঞ্চে। কিন্তু সে কি সুখী?

যে মানুষটা আজ ডাক্তার হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করেছে, সে কি আদৌ ডাক্তার হতে চেয়েছিল? হতে পারে সেও নিশ্চুপ ছিল, তার পরিবারের কথা ভেবে। নিজের ইচ্ছেটাকে মাটিচাপা দিয়ে নিরবে সব মেনে নিল। সে আজ ডাক্তার কিন্তু সে কি সুখী?

নিজের যে মেয়েটাকে পছন্দ ছিল, তাকে বাদ দিয়ে অন্য সবার ইচ্ছাতে ছেলেটা অন্য কোন মেয়েকে বিয়ে করলো। সবার ইচ্ছা পূরণ হল, কিন্তু সে কি সুখী?

এইভাবে ভূরি ভূরি উদাহরন আছে বাস্তবতার গ্যাঁড়াকলে পরে নিজের শখ আহ্লাদ বিসর্জন দেওয়ার। শত শত বড় ভাই আছে যারা ফ্যামিলির জন্য নিজের সুখটুকু প্রতিদিন বালিশ চাপা দিয়ে ঘর থেকে বের হয়।

তাদের নিয়ে কখনো গল্প হয় না। তারা অবশ্য সেটার আশাও করে না। নিঃস্বার্থ ভাবে করে যাওয়াতেই যেন তাদের শান্তি। নিজের ভাই আছে দেইখাই আমি বুঝতে পারি, চোখের সামনে এগুলা ঘটছে, আর আমি সেটার প্রতিনিয়তই সাক্ষী হচ্ছি।

বাবা মায়ের কথা সবাই বলে কিন্তু এই বড় ভাইয়েরা থেকে যায় নেপথ্যে। সবাই সফল হলে শুধু বাবা মায়ের কথাই বলে কিন্তু এই বড় ভাইয়েরা?.................................

বড় ভাইয়ের সফল দৃষ্টান্ত এই মুহূর্তে আমার মনে পড়ছে মুস্তাফিজের বড় ভাই মোখলেছুর রহমানের কথা। এই রকম কত শত উদাহরন আছে সেটা বলার মত না।

লেখাটা লিখতে গেছি একটা নিয়ে আর হয়ে গেছে আরেকটা। :/ যাহোক, ভাল থাকুক সকল নিস্তব্ধতা। ভাল থাকুক সকল স্বপ্নবাজ মানুষেরা। আর বিশেষ ভাবে ভাল থাকুক এই পৃথিবীর সকল আদর্শ বড় ভাইয়েরা।

ডেডিকেটেডঃ Rasel Ahmed আমার ভাই। আমার একমাত্র ভাই।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×