মানুষের জীবনে ঝামেলা থাকবে এটাই স্বাভাবিক । ঝামেলা থেকে বেঁচে থাকার জন্য রয়েছে বিভিন্ন কৌশল ।আমি চারটি কৌশল লিখছি , আশা করি আপনাদের উপকারে আসবে।
(১) কোন কাজ করার আগে উক্ত কাজে কি কি ঝামেলা হতে পারে এবং এর সমাধান আাগে থেকেই চিন্তা করে রাখুন এতে সুবিধা এই যে ঝামেলা যখন বেধে যাবে তখন " কি করি..কি করি " বলে সময় নষ্ট হবে না । মনে রাখবেন ঠান্ডা্ মাথার বিকল্প নাই।
(২) কোন ব্যক্তির সাথে প্রথম পরিচয়ে তাকে আপন মনে করবেন না , সে দেখতে যতই ভালো দেখা যাক আপনি তাকে "শয়তান এবং সুযোগ পেলে আপনার ক্ষতি করবে" এই রকম একটা চিন্তা মাথায় রেখে তার সাথে আলাপ করুন অথবা চলুন। যখন তার সম্পর্কে আপনার ধারনা পরিষ্কার হয়ে যাবে তখন আপনি চাইলে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে পারেন ।
একটা মানুষ সম্পর্কে পরিষ্কার ধারনা না নিয়ে সম্পর্ক ঘনিষ্ঠ করা উচিৎ নয় কারন মানুষটা যদি খারাপ হয়ে তাহলে তার সঙ্গ আপনার ঝামেলার কারন হতে পারে।
(৩) আপনার দুর্বলতা ও যোগ্যতা সম্পর্কে পূর্ন ধারনা রাখুন এবং সেই অনুযায়ী কাজ হাতে নিন। এতে আপনার ঝামেলায় পড়ার সম্ভাবনা কম থাকে এবং সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
(৪) টাকা লেনদেন এর ক্ষেএে বিস্তারিত লিখিত ও স্বাক্ষরিত দলিল , সাক্ষী , মোবাইলে ভিডিও , ব্যাংক এর সেবা ইত্যাদি প্রয়োগ করুন।
মুসলমান ভাই ও বোনেরা প্রতিদিন দয়া করে সূরা নাস , সূরা ফালাক ও আয়াতুলকুরসী পড়ুন এগুলো আপনাকে ঝামেলা থেকে নিরাপদে রাখবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




