somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস : নিখোঁজ বিমান রহস্য (পর্ব :৪)

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছুক্ষণের মধ্যেই একটি সামরিক প্রাইভেটকার এসে গেটের সামনে কড়া নাড়তে লাগল। রেমেজ একটি রেইনকোর্ট গায়ে চড়িয়ে বাইরে বেরিয়ে পড়ল। তাঁর জন্য অপেক্ষমান গাড়িতে উঠামাত্র গাড়ি ছেড়ে দিল। ইতিমধ্যে বৃষ্টির তীব্রতা আরো বেড়ে গেছে। গাড়িতে সে ছাড়া মাত্র দুজন লোক। একজন গাড়ির চালক আর অপরজন পেছনের সিটে বসে আছে। রেমেজও তার পাশে বসেছে। লোকটি কৌতুহলোদ্দীপক চোখে তাকিয়ে রেমেজকে জিজ্ঞেস করল, 'আপনিই তাহলে রেমেজ? '
'জ্বী। '
'আমি মনসূর স্যারের সহকারী। কিছু মনে করবেন না, আপনি তো মিডিয়াতে আপনার ছবি খুব একটা প্রচার করতে দেন না। তাই চিনতে একটু অসুবিধা হয়েছিল। স্যার আপনার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। '

রেমেজ নিশ্চুপ। হয়তো বা পরিস্থিতি সম্পর্কে কিছু ভাবছে। দুজন সেনা ফটক খুলতেই গাড়িটি গোয়েন্দা সদর দফতরের অভ্যন্তরে প্রবেশ করল। রেমেজ গাড়ি থেকে বাইরে বেরুতেই একজন লম্বা -চওড়া লোক এগিয়ে আসলো করমর্দন করতে। ইনিই মনসূর আলী। ভারিক্কী চালচলন দেখেই বোঝা গেল বেশ চৌকস। মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। বোঝাই যাচ্ছে চরম ব্যস্ততার সাথে সময় অতিবাহিত করছেন। রেমেজকে সসম্মানে ভেতরে নিয়ে গেল। দুজনে সামনাসামনি বসল। সমস্ত জায়গাই সি.সি ক্যামেরার আওতাভুক্ত। পরিবেশটা কেমন যেন থমথমে। মনসূর আলী বললেন, 'আপনাকে আমাদের সাথে পেয়ে আমি আনন্দিত। আপনি পূর্বেও আমাদেরকে সহায়তা করেছেন। এখানে আমরা সকল সদস্যকে কতগুলো ইউনিটে বিভক্ত করে দিয়েছি। প্রত্যেক ইউনিট পরস্পরের সাথে সামঞ্জস্য বজায় রেখে পৃথকভাবে কাজ করছে। নতুন একটা ইউনিট গঠন করা হয়েছে, সেটার নেতৃত্ব দেবেন আপনি নিজে। আপনার মনঃপুত বাছাই করা সদস্যদের নিয়েই ইউনিটটি গঠন করা হয়েছে। প্রয়োজনে আপনি সদস্য পরিবর্তন করতে পারবেন।'
'নৌ, আকাশ, স্থল তিন পথেই দক্ষ তো? '
'অবশ্যই। প্রশিক্ষণ প্রাপ্ত। ও হ্যাঁ আরেকটি কথা- সি.আই.এ, এফ.বি.আই, কে.জি.বি সহ যুক্তরাজ্যের এম.আই-৬ও আমাদের সাথে সামঞ্জস্য রেখে তৎপরতা চালাচ্ছে। '

রেমেজের ভ্রুজোড়া কুঁচকে উঠতে দেখে তিনি আবার বললেন, 'এটা মামুলি ব্যাপার নয়,বুঝতেই পারছেন। তাই আমরা উল্লেখযোগ্য কয়েকটা সংস্থাকে আহ্বান করেছি। যেকোনো প্রয়োজনে আমাদের জানাবেন। আমরা আপনাকে সাহায্য করতে বদ্ধ পরিকর। '

রেমেজের ইউনিটের সদস্য সংখ্যা তের। তাদের মধ্য থেকে রেমেজ ছয়জনকে বাছাই করল। বাকিদের প্রয়োজন হলে ডাকবেন বলে আশ্বাস দিলেন। ছয়জনের মধ্যে একজন মেয়ে বাকি পাঁচজন পুরুষ সদস্য। মনসূর আলী জিজ্ঞেস করলেন,' তাহলে কোথা থেকে তদন্ত শুরু করছেন? '
'এয়ারপোর্ট থেকে। '
.....চলবে
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

×