somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে জুতাপেটা

৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোরপূর্বক বিল আদায়ের জন্য চাঁদপুর এলজিইডি অফিসে আওয়ামী লীগের এক নেতা তাণ্ডব চালিয়েছে। ওই নেতা নির্বাহী প্রকৌশলীকে নাজেহাল করতে গিয়ে নিজেই অন্য ঠিকাদারের হাতে জুতাপেটা খেয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বিকাল ৪টায় চাঁদপুর শহরের তালতলার এলজিইডি অফিসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নূর হোসেন পাটোয়ারী অসমাপ্ত কাজের বিপরীতে ফাইনাল বিল দাবি করেন। নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া ওই বিল পরিশোধে অপরাগতা প্রকাশ করলে ওই আ’লীগ নেতা প্রকৌশলীর সঙ্গে অশোভন আচরণ করেন। সে সময় উপস্থিত জনৈক ঠিকাদার বিষয়টি মেনে নিতে না পেরে উত্তেজিত নেতা নূর হোসেনকে থামতে বলেন। তাতে তিনি আরও উত্তেজিত হয়ে ঠিকাদার রিপনকে মারধর করেন। ফলে উত্তেজিত হয়ে ঠিকাদার রিপন পাল্টা নূর হোসেন পাটোয়ারীর ওপর চড়াও হন এবং তাকে জুতাপেটা করেন।
এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় হতবাক হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ ওসমান গণি পাটোয়ারী দ্রুত এলজিইডি অফিসে ছুটে আসেন। নির্বাহী প্রকৌশলীর কাছে বিস্তারিত জেনে দুঃখপ্রকাশ করেন এবং বিষয়টি যথাযথভাবে নিষ্পত্তি করার আশ্বাস দেন।
এব্যাপারে আ’লীগ নেতা নূর হোসেন পাটোয়ারী বলেন, তিনি কার্যাদেশ অনুযায়ী কাজ করেছেন। হাইমচর উপজেলা ইঞ্জিনিয়ার এবং উপ-সহকারী প্রকৌশলী কাজ দেখে বিল তৈরি করে দিয়েছেন। নির্বাহী প্রকৌশলী অন্যায়ভাবে সেই বিল থেকে ১২ লাখ টাকা কর্তন করেছেন। আমি সেটার প্রতিবাদ করেছি। এটা আমার ন্যায্য অধিকারের বিষয়ে। তাছাড়া বিষয়টি এলজিইডি এবং একান্তই আমার।
নির্বাহী প্রকৌশলী মহসীন উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, নূর হোসেন পাটোয়ারী আমাদের প্রতিষ্ঠানের একজন বড় মাপের ঠিকাদার। তার সঙ্গে আমাদের ভালো রিলেশন। তিনি যে বিলটি নিয়ে উত্তেজিত হয়েছেন সেটা এমন একটি প্রজেক্টের, যেটির কাজ উপর থেকে পরিদর্শন করা হয়। ওই কাজটি যদি আমরা মোটামুটি মানসম্মতভাবে না তুলতে পারি তবে আমাদের চাকরি থাকবে না। তিনি বলেন, পাটোয়ারী সাহেবের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। সবসময় চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য। তারপরও তিনি যা করেছেন, তা দুঃখজনক।
উল্লেখ্য, এলজিইডির পল্লী উন্নয়ন প্রকল্প অবকাঠামো উন্নয়ন ২৬ (২০১০-২০১১)-এর একটি রাস্তার কাজ ঊর্ধ্বমূল্যে ১ কোটি ৭৭ লাখ ৮২ হাজার ৯১০ টাকায় নিয়েছিল মেসার্স হোসেন ট্রেডার্স। যার প্রাক্কলিত মূল্য ছিল ১ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ১৮৪ টাকা। হাইমচর উপজেলায় আলগী উত্তর ইউপির বাংলাবাজার-আনন্দবাজার রোডের (প্যাকেজ ঈযধ/টক-১০৮) ওই কাজটি অত্যন্ত নিম্নমানের এবং অসমাপ্ত রয়েছে। উপজেলা প্রকৌশলী ফরিদ মিয়া এবং উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক ঠিকাদারের কাছ থেকে বাড়তি সুবিধা নিয়ে বিলটি তৈরি করে নির্বাহী প্রকৌশলীর দফতরে পাঠিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী ফরিদ মিয়া মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, দোয়া করেন ভাই, বিপদে আছি।

Click This Link
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×