somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বিশ্বাস হচ্ছেনা তবে খুব ভাল সংবাদ "খালেদাকে সংলাপের আহ্বান হাসিনার"

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “হরতাল প্রত্যাহার করেছেন, আসুন আমরা বসি। বসে আলাপ আলোচনা করি।”

আলোচনার জন্য সংসদকে সবচেয়ে ভাল স্থান মনে করলেও যে কোনো স্থানে বসতে রাজি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী।

“আসুন, যেখানে খুশি বসি। আমি মনে করি, পার্লামেন্ট সবচে ভাল জায়গা, নিরপেক্ষ জায়গা। আসুন বসি; আপনাদের দাবি দাওয়া শুনি।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলন চালিয়ে আসছে।

এই পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মতপার্থক্য অবসানে কূটনীতিক ও ব্যবসায়ীরাও দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

এ নিয়ে হাইকোর্টে রিট আবেদনও হয়েছে, যাতে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরুর জন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংলাপে তার দলের অনাপত্তির কথা জানালেও তার প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতির দাবি সরকার মেনে নিলে তবেই সংলাপ হতে পারে।

প্রধানমন্ত্রী এবার নিজেই সংলাপের কথা বললেও নির্দলীয় সরকারের প্রশ্নে আগের অবস্থানে থাকার কথাই বলেছেন তিনি।
গণভবনে ঝালকাঠী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “জনগণ যাকে ভোট দেবে সেই জয়ী হবে। নির্বাচন কমিশন এখন স্বাধীন। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই আমাদের এখানে নির্বাচন হবে।”

সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় বিএনপি বৃহস্পতিবার হরতাল ডাকলেও প্রধানমন্ত্রীর আহ্ববানে তা প্রত্যাহার করায় খালেদা জিয়াকে আবারো ‘আন্তরিক’ ধন্যবাদ জানান শেখ হাসিনা।

বিএনপি চেয়ারপার্সনের উদ্দেশে তিনি বলেন, “পার্লামেন্টে আসুন, হরতাল পরিহার করুন। দেশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করুন; সেটাই আমরা চাই।”

দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “যেটুকু করার করব। আপনাদের আহ্বান জানাই। দেশের জন্য যেটা ভাল সেটা করব।”

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী স্পিকার হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আবারো বিরোধী দলীয় নেতাকে বলব, উনি যেন পার্লামেন্টে আসেন। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। এখন স্পিকার একজন মহিলা। প্রধানমন্ত্রী মহিলা। বিরোধী দলীয় নেতা মহিলা। সংসদের উপনেতা মহিলা।”

বিরোধী দলীয় নেতাও একজন নারীকে উপনেতা নির্বাচিত করে ‘দৃষ্টান্ত স্থাপন করতে পারেন’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

“উনি পার্লামেন্টে আসুক। তিনজনের একসঙ্গে অন্তত একটা ছবি থাকুক। নারীর ক্ষমতায়নে আমরা যে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছি তা সবাই দেখুক।”
সুত্র
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×