ধর্ষিতা কে আর কতবার ধর্ষন করবো আমরা???
২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাল তনু কে নিয়ে লিখতে গিয়ে খেলাও একসময় আনন্দহীন মনে হচ্ছিলো। লিখে মনে হলো যাক মনের ঘৃনাতো প্রকাশ করতে পারলাম। একটা ট্যাগ দিলাম #JusticeforTonu ফেসবুকে। এখানে গিয়ে যা দেখলাম, অবাক না ধিক্কার জানাতে ইচ্ছে করলো আবার। আমার মতো অনেকেই তাদের একাত্মতা প্রকাশ করেছে জাস্টিস ফর তনু এর সাথে। কিন্তু আমরা নিজেদের এত ছোট করি কিভাবে? একটা নিউজ পেজ, তারা খুব সুন্দর ভাবে তনুর হত্যাকারীদের বিচার চেয়েছে এবং সচিত্র উপস্থাপন করেছে। কিন্তু একটু ছবি গুলোর দিকে তাকালেই বুঝবেন, নীচের ছবিটা কি বীভৎস। যে মেয়েটা সারাজীবন নিজেকে সামলে চলেছে, হিজাব পরে থেকেছে সেই তনুকে কিছু অমানুষ অত্যাচার করে হত্যা করার পরবর্তী সময়ের ছবি দিয়ে কি বিশ্রী ভাবে উপস্থাপন করা হলো??
তনু বেঁচে থেকে হয়তো একবার ধর্ষিত হয়েছে আর হত্যারপর আমরা তাকে ধর্ষন করলাম কোটিবার। ছি!!
আমরা কি মানুষ??? আমি ধিক্কার জানাই সেই সব পুরুষকে যারা নারীদের সম্মান করে না কিম্বা এভাবে সম্মান দেখায়!!!
আমি লিংকটা দিচ্ছি দেখার জন্য না, প্রমান হিসেবে। আর তাদের দেয়া ছবিটার নীচের অংশ কেটে বাদ দিয়ে দিলাম, তাদের মতোই তনুকে আরেকবার অপমানিত করার ইচ্ছে না থাকায়।
লিংক
https://m.facebook.com/analogueebengalifeni/ 
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্রকাননের আগুনএপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের...
...বাকিটুকু পড়ুনজীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি...
...বাকিটুকু পড়ুন/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন