somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি গর্বিত এবং লজ্জিত

১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গর্বের নাকি লজ্জার খবর এটা?? আমরা গর্বিত এবং লজ্জিতো।

বিজয়ের ৪৫ বছরপর গতকাল বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। দীর্ঘ সময় যুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো এই মহীয়সী নারী এখন সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

আমাদের এত বছর লেগে গেলো তাকে তার প্রাপ্য সম্মান দিতে! আমাদের দেশে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারী চাকুরী করে সচিব হয়েছেন এই উদাহরণ আছে আর সেখানে তারমতো একজন যোদ্ধা যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, এতটা সময় অপেক্ষা করে সম্মান পেলেন!!

এই পয়তাল্লিশ বছরের মধ্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামীলীগ ক্ষমতায় আছে প্রায় ষোল বছর! এটাই খারাপ লাগা। মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান দিতে আমাদের এত কার্পণ্য কেন?

যখন পত্রিকায় পড়ি একজন মুক্তিযোদ্ধা এই বয়সে এসে রিক্সা চালাচ্ছে কিম্বা অন্যের বাড়ীতে আশ্রিত? নিজেকে খুব ছোট মনে হয়। আমরা কি পেরেছি তাদের যথাযথ সম্মান দিতে? অবশ্য তারা এই সম্মান কিম্বা ভাতার জন্যে যুদ্ধে যান নি। তারা গিয়েছিলেন দেশকে ভালবেসে, নিজের জীবন উৎসর্গ করতে। আর ভালবাসাকে কি দাম দিয়ে কেনা যায়? তাদের মধ্যে কখনো দেখিনি না পাওয়ার বেদনা কিম্বা হতাশা। বরং আমরা যারা স্বাধীন দেশ পেয়েছি কোন ত্যাগ ছাড়া! তাদের মধ্যে দেশ নিয়ে অনেক বেশী হতাশা। কেন?

প্রিয়ভাষিণী, আপনার মতো যোদ্ধারা ছিলো বলেই আজ আমরা স্বাধীন। আমরা লিখতে পারছি, চলতে পারছি নিজের দেশে। আমাদের নিজগুনে ক্ষমা করে দেবেন সম্মানটুকু জানাতেও আমাদের ৪৫ বছর লেগে গেলো! আপনি সুন্দর ভাবে বেঁচে থাকুন আপনার মতো করেই। আপনাকে শ্রদ্ধা জানাই এতদিন সনদ ছিলো না তারপরেও, আর এখন থেকেতো আপনি স্বীকৃত মুক্তিযোদ্ধা।

আমাদের সম্মান আর শ্রদ্ধা রইলো আপনার প্রতি।

#মুক্তিযোদ্ধাফেরদৌসীপ্রিয়ভাষিনী

http://www.ittefaq.com.bd/national/2016/08/11/79959.html

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×