somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

নিতান্তই শখের বশে দু'এক চরণ লিখি।লিখাটা আমার নেশা বা পেশাও না।তবে মাঝে মাঝে মনের কোণে প্রস্ফুটিত হওয়া কথাগুলো প্রকাশ করি।এই প্রকাশ ই আমার কবিতা কিংবা গল্প।

আমার পরিসংখ্যান

হাসান_রাকিব
quote icon
হাসান রাকিব
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বালিকা

লিখেছেন হাসান_রাকিব, ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

বালিকা তুই আমার দুঃখ হবি?
অশ্রুজল হয়ে কপোল ছুঁয়ে ঝরে পড়বি?
অচলসম কষ্ট হয়ে বুকে জমবি?

বালিকা তুই আমার চাদর হবি?
শীতের সাঁজে আলতো করে জড়িয়ে ধরবি?
বরফশীতল গা আমার উষ্ণ করবি?

বালিকা তুই আমার বিকেল হবি?
ধূলোমাখা মেঠোপথে পথ চলবি?
দূর্বাঘাসে বসে হাতে হাত রাখবি?

বালিকা তুই আমার স্বপ্ন হবি,
শেষ যামিনীতে নিদের মাঝে ধরা দিবি?
ক্লান্ত হৃদে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

এক ফালি চাঁদ

লিখেছেন হাসান_রাকিব, ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

তুমি যদি চাও,

হবো আমি মেঘমালা,
বৃষ্টিধারায় ছুঁয়ে দেবো,
তোমার বিন্দুমোচন।

হবো আমি অনিল,
মিশে যাবো তোমার নিঃশ্বাসে,
পৌছে যাবো তোমার মসজিদে।

হবো আমি ঝর্ণাধারা,
ভাসিয়ে নিবো তোমার অচলসম কষ্ট,
ভিজিয়ে দিবো স্বর্গ জলে।

হবো আমি শশী,
দিবো তোমায় মুঠোমুঠো জোছনা,
মিশিয়ে নিবে সারা গায়।

হবো আমি সুখ,
তোমার মেঘ ম্লান ঠোঁটে,
একেঁ দিবো এক ফালি চাঁদ।

২৭ নভেম্বর ২০১৬ বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৬৩ বার পঠিত     like!

ভালোবাসা পেলে

লিখেছেন হাসান_রাকিব, ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

ভালোবাসা পেলে,
রাতবিরেতে অসময়ে
তুলবো আমি পিয়ানোর
বেসুরো সুখের ছন্দ।
মধ্যরাতে নিশ্চুপ-নির্জনে
তোমার উঠোনের রজনীগন্ধার
শুঁকবো আমি গন্ধ।

ভালোবাসা পেলে,
একাডেমিক কোর্স ছুঁড়ে
রাতদিন পড়বো বস্তাপঁচা
প্রেমের উপন্যাসের যত পাতা,
সদ্য কেনা রিচার্সের খাতায়
একে একে ভরিয়ে ফেলবো
লিখে সব ছন্দহীন কবিতা।

ভালোবাসো পেলে,
খুব ভোরে ঘুমঘুম চোখে
পুরনো ছেড়া ব্যাগ হাতে
ছুটবো বাজারের পথে,
পেট পোড়াবো খালার হাতের
স্বাদহীন লবনে ভরা
তরকারী আর ভাতে।

ভালোবাসা পেলে,
গলা ছেড়ে হাঁক... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

ডুবেছি

লিখেছেন হাসান_রাকিব, ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

যেনো ডুবেছি ত্রিস্রোতে
যখন পড়লো তোমার আখিতে আখি,
স্ফীত হাসি গোলাপ ঠোটে
যেনো জোছনা গায়ে মাখি।

নিয়ন আলোয় মাঝপথে হাতে হাত,
উদ্দেশ্যহীন ঘুরেবেড়াই যামিনী ফুড়িয়ে প্রভাত।

ব্যস্ত শহর জনাকীর্ণ লোকালয় ছাড়ি,
চলো আজ দেব গহীন অরণ্যে পাড়ি। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

ফিরে যাবো

লিখেছেন হাসান_রাকিব, ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫২

আমি হাটি নগ্ন পায়ে,
শিশির ভেজা পিচ ঢালা রাস্তায়,
আনমনে হাটি হঠাৎ থমকে দাড়াঁই।

অবসন্ন মনে ভাবুক আমি,
হাটি আবার হাটি,ঝিমাই,
ক্লান্ত আমি পথের ধারে আবার দাঁড়াই।

ফিরে যাবো বলে,নিস্তব্ধ নগরীতে,
চেনা পথে,শরতের ছায়ালোকে,
নির্ঝরিণীর তীরে শান্তির আলোয়।

যেখানে শিকড়গড়া,আত্মার মিলন,
শান্তিধাম,বিহঙ্গের কিচিরমিচির,
নয়নে বাঁধা নির্মল সবুজ গাঁয়।

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

একটু অভিমান

লিখেছেন হাসান_রাকিব, ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

১)
বিকেল ৫:১৫ মিনিট, সূর্যের কিরণ অনেকটাই কমে এসেছে।মৃদু হাওয়া বইছে।চারদিকে লোকের আনাগোনা একটু বেড়েছে।শেষ বিকেলে অনেকেই চায় একটু নদীর ধারে বসে দীর্ঘ নিশ্বাস নিতে।একটু স্বস্তির নিশ্বাস।একটু ফ্রেশ অক্সিজেন ভিতরে নিতে।বেলা বসে আছে আর নদীর দিকে তাকিয়ে আছে।মুখে বিরক্তির ছাপ।তন্ময় এখনো আসছে না কেনো? ও তো কখনো দেরী করে না।ঠিক সময়ের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে বিতর্ক আর কত দিন চলবে?

লিখেছেন হাসান_রাকিব, ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৩

আমাদের দেশে ইতিমধ্যে প্রায় বদ্ধমূল একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড মানে কোনোক্রমেই আমৃত্যু জেলে থাকা বোঝায় না।অনেকে এটা মনে করেন যে সাড়ে ২২ বছর বা ৩০ বছর সাজা ভোগ করার পর যাবজ্জীবন কারাদণ্ড এর মেয়াদ শেষ হয়ে যায়।অনেকেই ২২ বা ৩০ বছর কারাভোগের পর ছাড়া পায় এটাও... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩৫৩ বার পঠিত     like!

একটু হাসির জন্যে

লিখেছেন হাসান_রাকিব, ২৩ শে জুন, ২০১৬ সকাল ৭:২১

অনুগল্প :

১)
১০ম রমজান,ঝিরঝির বৃষ্টি হচ্ছে সাথে বজ্রপাতের আওয়াজ।আকাশটা সকাল থেকেই মেঘাচ্ছন্ন। ফরিদ সাহেব বারান্দায় আকাশের দিকে তাকিয়ে আনমনে কি যেনো ভাবছেন।এমনিতেই সন্ধ্যা ঘুটঘুটে অন্ধকার।বৃষ্টির বর্ষন ধীরেধীরে বাড়ছে।সামনের গোলাপের গাছটা যেনো বৃষ্টিতে নাচছে।আজ তার মন খারাপ।অফিসে বসের বকুনি খেয়েছেন।প্রোডাক্টের সেল বাড়াতে না পাড়লে সামনে চাকুরী নিয়েই শংকা হবে।এসব ভাবছেন আনমনে।চাকুরীটাতেই তার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

একটি ডাস্টবিনের আত্মকাহিনী

লিখেছেন হাসান_রাকিব, ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০০



১)
রাত ১ টা,ভরা চাঁদ জ্যোৎস্না রাত।স্নিগ্ধা ছাদে বসে আছে। চাঁদ আলো ছড়াচ্ছে তার আপন মহিমায়।শীতল বাতাস এসে গায়ে দোল খাচ্ছে।চুলগুলো উড়ছে হাল্কা শীতল বাতাসে।কোনো কিছুই আজ মন ভালো করার উপকরণ হতে পারে না স্নিগ্ধার।তার চোখ দু'টো বেয়ে অশ্রু ঝড়ছে।যেনো কোনো ঝর্ণা হতে প্রবাহমান ঝর্ণাধারা।মনে ঘোর অমানিশা।তদ্রাচ্ছন্ন চোখ দু'টো জেগে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৫১২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ