বালিকা তুই আমার দুঃখ হবি?
অশ্রুজল হয়ে কপোল ছুঁয়ে ঝরে পড়বি?
অচলসম কষ্ট হয়ে বুকে জমবি?
বালিকা তুই আমার চাদর হবি?
শীতের সাঁজে আলতো করে জড়িয়ে ধরবি?
বরফশীতল গা আমার উষ্ণ করবি?
বালিকা তুই আমার বিকেল হবি?
ধূলোমাখা মেঠোপথে পথ চলবি?
দূর্বাঘাসে বসে হাতে হাত রাখবি?
বালিকা তুই আমার স্বপ্ন হবি,
শেষ যামিনীতে নিদের মাঝে ধরা দিবি?
ক্লান্ত হৃদে তোর কামনার স্পর্শ দিবি?
২৬ নভেম্বর ২০১৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




