আমি হাটি নগ্ন পায়ে,
শিশির ভেজা পিচ ঢালা রাস্তায়,
আনমনে হাটি হঠাৎ থমকে দাড়াঁই।
অবসন্ন মনে ভাবুক আমি,
হাটি আবার হাটি,ঝিমাই,
ক্লান্ত আমি পথের ধারে আবার দাঁড়াই।
ফিরে যাবো বলে,নিস্তব্ধ নগরীতে,
চেনা পথে,শরতের ছায়ালোকে,
নির্ঝরিণীর তীরে শান্তির আলোয়।
যেখানে শিকড়গড়া,আত্মার মিলন,
শান্তিধাম,বিহঙ্গের কিচিরমিচির,
নয়নে বাঁধা নির্মল সবুজ গাঁয়।

সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




