বিশ্বব্যাংক বাংলাদেশ কে টাকা না দিয়ে ভুল করেছে এই মন্তব্য করলেন একজন মন্ত্রী। এই কথা শোনে বিশ্ব ব্যাংকের বাংলাদেশের কাছে ক্ষমা(!) চাওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন আমরা নিজেরা সেতু করবো, সেনবাবু বলেন ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত দিয়ে সেতু করবো।এটা ভাল কথা। যদি পারেন তবে জাইকা, আইডিবির দিকে হাত পাতা কি সুন্দর দেখায়। আবার কেউ বলেন আবার বিশ্বব্যাংকের কাছে যাবো।
এক সময় উনারাই বলতেন বিশ্বব্যাংক টাকা না দিলে মালেশিয়া এক পায়ে খাড়া সেতু করার জন্য।মন্ত্রী এমপিরা কি বলেন নিজেরাই বোঝেন না। উনাদের কথা শোইনা প্রচ্চন্ড হাসি পায়। চিন্তা করতাছি মিরাক্কেল ৭ একবারও দেখবো না।মন্ত্রীদের কথামালা শোনবো।
মহামন্য আবুল হোসেন কে অযোগ্যতার স্বীকৃতিস্বরুপ যোগাযোগ মন্ত্রনালয় থেকে বহিস্কার করে অন্য মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া পাবলিক ভাল চোখে দেখেনি। মন্ত্রী হওয়ার মতো আর কোন লোক কি দেশে নেই ? সেনবাবুর কথা নাই বললাম।
ফ্লাশব্যাকে গেলে দেখা যাবে একজন বলেন সাংবাদিকরা পুলিশ থেকে নিরাপদ দূরে থাকবেন আরেকজন বলেন শেয়ারবাজার বোঝিনা,দুষ্টের বাজার আন্যজন বলেন কম খান...
কোন দেশে আছি...সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে কতো ধরনের কথা শোনতে হয়...কপাল সব ই কপাল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



