somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রামিসা রোজা
সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

সালমার মহানুভবতা

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






হাসিখুশি প্রাণোচ্ছল মেয়ে সালমা যার আনুমানিক বয়স হবে ১৯/২০। খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছে এবং মা অন্যত্র বিয়ে বসেছে । সালমা যখন কিশোরী তখন থেকেই অন্যের বাসায় কাজ করে । যার বাসায় কাজ করতো তাহলে সালমাকে খুব ভালোবাসতো এবং পরিবারের মত সাপেক্ষে সালমাকে বিয়ে দিয়ে দেন সে গৃহকর্ত্রী । সালমা ভালোই ছিলো কিন্তু সালমার বরের নেশার কারণে সালমার বিয়েটা একটা পর্যায়ে ভেঙে যায় ।কিছুদিন পর সালমা গার্মেন্টস এ কাজ নেয় । গার্মেন্টসে কাজ করার সময় অনেকে সালমাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সালমা সিদ্ধান্ত নেয় এখন আর হুটহাট করে বিয়ে না করে কিছু পয়সা জমা করবে এবং ভালো কোনো ছেলেকে বিয়ে করবে পরে। তাই সে আবার বাসায় কাজ নেয় যাকে বলে বান্ধা কাজের লোক ।এ সালমা আমাদের বাসায় কাজে আছে দুই বছর যাবত । যেমন বিশ্বস্ত তেমন চুপচাপ ভালো একটি মেয়ে । আমার মা ও বাবাকে নানি নানি বলে সম্বোধন করে । ঘরের যাবতীয় মেইন দায়িত্বগুলো বিশেষ করে রান্নাঘরের সংক্রান্ত কাজ সালমা খুব দায়িত্ব সহকারে এবং বিশ্বস্ততায় পালন করে ।
সালমার সাথে সাহায্যকারী আরেকজন আছেন যিনি প্রতিদিন অল্প সময়ের জন্য আসেন তিনিনি ঘর মুছেন ও বাথরুম ওয়াস করেন । আরেকজনের ঘটনা এ জন্যেই বলছি কারণ এখান থেকেই ঘটনার শুরু । সালমার থেকে বয়সে বড় সেই বুয়া একটু অপরিষ্কার এবং ফাঁকিবাজ । ঘর তেমন পরিষ্কার করে মুছেন না এবং বাথরুম পরিষ্কার হয় না । এক বনে দুই বাঘ থাকলে যে অবস্থা হয় অনেকটা সেরকমই চলছে । কেউ কাউকে সহ্য করতে পারে না এবং সেজন্য আমার মা দুজন কে বললেন কেউ যেন কারো সাথে কথা না বলে । পরিস্থিতি বেশ শান্ত এবং ঠান্ডা ।
হঠাৎ এমন সময় খবর এলো , বুয়ার বাবা খুবই অসুস্থ এবং উনাকে বাড়িতে যেতে হবে । বুয়া বাড়ি থেকে এসে পুনরায় কাজে ফিরলেন।
তখন জানতে পারলাম , বুয়ার বাবার জটিল একটি অপারেশন হবে ও অনেক টাকার প্রয়োজন ।
আমরা সবাই মিলে যে যেরকম করে সাহায্য করার কথা ভাবছি ।
সবচেয়ে অবাক লেগেছে সালমার বিষয়টি , সে বুয়াকে তার এক মাসের পুরো বেতনটা দিতে বললো।
সালমা বলে, খুব ছোটবেলায় সে তার বাবাকে হারিয়েছি । আমার কোনো পিছুটান নেই এবং বিয়ের আগে যা আয় করেছি সব আমার মা ও সৎ বাবা নিয়ে নিয়েছে।
সে বুয়াকে পছন্দ করে না কিন্তু বুয়ার বাবা'র অপারেশন হবে এটা জেনে তার খুব কষ্ট লাগছে ।
আসলেই সালমা বড় মনের অধিকারী ।

মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু এই মানুষই আবার কর্মের কারণে বর্তমান সময়ে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব বলে পরিগণিত। যে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকে না, তাকে মানুষ বলা যায় না। মানুষ বলতে মানুষের ভেতর মানবীয় গুণ থাকতে হয়। মানবিক আচরণ থাকতে হয়। শুধুমাত্র মনুষ্যকূলে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মানবিক গুণ, নৈতিকতা, সহিষ্ণুতা থাকতে হয়। চিন্তা-চেতনার বিকাশ, বিবেকবোধ, কান্ডজ্ঞান আর বিচার-বুদ্ধির ক্ষমতার কারণে মহান আল্লাহ তা’আলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষ মনুষ্যত্বের অধিকারী হবে সেটাই স্বাভাবিক। মানবতা বা মনুষ্যত্ববোধ না থাকলে মানুষ কখনই মানুষ নয়।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৫
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×