somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রামিসা রোজা
সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

কেন মেঘ আসে হৃদয়ও আকাশে ....

১৯ শে মে, ২০২১ রাত ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৩২-৪০ বয়সটা সব মেয়েদের জন্য খুব কঠিন সময়। এমন কোন মেয়ে নেই যাকে এই একই যুদ্ধের ভেতর পুলসিরাত পার করতে হয়নি ।
- এই বয়সে ম্যাক্সিমামের হয়ত এক দুটো ছানাপোনা হয়ে যায়। কিন্তু একটা জিনিস পাক্কা যে এ বয়সে শরীর আর আগের সেই শেইপে থাকেনা ।
-আয়নায় তাঁকিয়ে নিজের ফ্যাকাসে হয়ে যাওয়া স্কিনের দিকে তাকালেও তখন মেজাজ খারাপ লাগতে শুরু করে। যদি সদ্য বাচ্চা হওয়া মা হয় তাহলে এই সময়টা ভয়ংকর লাগে। হুট করে এত বড় দায়িত্ব নেয়াটাও দম বন্ধের মত লাগে। আবার শারীরিক পরিবর্তনটাও মেনে নিতে কষ্ট হয়ে যায়।
জীবনের লড়াইতে রূপের আগের সে লাবণ্য নস্ট হতে শুরু করে । মন চায় খুব টেনে কাজল দিয়ে রাখি কিন্তু এ বয়সে আপনাকে আপনার আশ পাশের মানুষরাই বারবার তিরস্কার করে মাথায় ঢুকিয়ে দিবে ..."বয়স হৈছে না,টিন এইজ বয়সের মতো ন্যাকামী সাজো । বয়স হইছে বুঝছো বেশি সাজবা না,এবার একটু গম্ভীর হও
দেখো না বয়স্ক বেটির আবার কি শখ !!!
কিন্তু মনের মধ্যে সেই ২০ এর এক রঙ্গিন ছায়া কোথায় যেনো রয়ে যায় ৷ কিন্তু এ বয়সের সখ্যতাকে সবাই ন্যাকামি টার্ম দিয়ে তাকে ভারিক্কি আর জটিলতার আওতায় আসতে বাধ্য করে । সকলের কথা শুনতে হয়৷
এই বয়সে আবদার করা যায় না। আবদারটা কেবল নিজের কাছে নিজের করতে হয়। পরিবার তখন বিয়ে না হওয়া মেয়েটাকে নিয়ে চিন্তিত, আবার সদ্য বিয়ে হয়ে যাওয়া মেয়েটা নতুন পরিবারের সাথে এডজাস্ট করতে করতে বিধবস্ত, সদ্য মা হওয়া মেয়েটা বাচ্চা সামলানো শিখাতে ব্যস্ত আর্ ডিভোর্সি হলেও দুশ্চিন্তা জীবনটা কেনো এই বয়সটা দিয়েছে সেটা চিন্তা করতে করতেই মেয়েটার দম বন্ধ লাগা শুরু করে।

৩২বছর বয়সে চাইলেই নিজের ভুল সিদ্ধান্ত শুধরানোর সময় পাওয়া যায় না। কাউকে বলা যায় না তোমাকে আমার খুব করে চাই ।

এই বয়সের ভুলটা কেউ একসেপ্ট করতে পারে না। সবাই ভাবে এই বয়সেও ভুল করলে আর শুধরাবে কবে! অথচ পুরো জীবনটাই কিন্তু একটা প্রাথমিক স্কুলের মত। শিখতে শিখতেই একদিন মরে যেতে হয়।
এই বয়সে নিজের কোন সিদ্ধান্তে ্ পরিবার কোন দায়িত্ব নিতে চায় না। নিজের ভুল নিজেকে শুধরাতে হবে অথবা পস্তাতে হবে নিরবে। কাউকে প্রকাশ করলেও লজ্জা পেতে হবে। জীবনটা এই বয়সে এসেই ফ্যাকাসে লাগা শুরু হয়ে যায়।
এই বয়সে এসে বছর খানেক হওয়া বিয়েটাও তখন বোরিং লাগা শুরু হয়। তোমার চুল উষ্কখুষ্ক কেনো!? তুমি মোটা হয়ে যাচ্ছ কেনো!? তোমার চোখের নিচে ডার্ক সার্কেল কেনো!? এই কথাগুলো শুনা তখন নিত্য রুটিন হয়ে যায়।
এই বয়সে মেজাজ হঠাৎ খিটমিট করে উঠে,অনেকের কথাই তখন সহ্য হতে চায় না। এই সময়ে সেই ১৬ বছরের মত মাঝে মাঝে আদর পেতে ইচ্ছে করে, আবার মাঝেমাঝে সেটাও খুব অসহ্য লাগে। এটা এক অদ্ভুত অনুভূতি। মুড সুইং করে ক্ষনেক্ষনে।
তারপরও মনটা খুব ভালোবাসা পাবার জন্য কাঁদে । খুব চায় তাকে কেউ বুঝুক খুব করে বুঝে নিক তার চোখ দেখে মন কেউ পড়ে নিক।

আশেপাশে খুজলেই এমন অনেক বেঁচে থেকেও মরে আছে এমন মেয়ে পাওয়া যাবে। আফসোস হয়,কেন তারা নিজেকে ভালোবাসা ভুলেই গেছে !

ছবি : নেট থেকে নেয়া
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২১ রাত ৩:৫৪
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×