একলা ভাসে, একলা ডোবে
২৯ শে এপ্রিল, ২০১২ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একলা ভাসে, একলা ডোবে
---------------- ডঃ রমিত আজাদ
ঝম ঝম ঝম বৃষ্টি পড়ে,
ঝিলের জলে, ছলকে ছলে,
শাপলা শালুক উঠল মেতে,
উপচে পড়া জলের স্রোতে,
নৌকা ভাসে, নৌকা ডোবে,
কেউ দেখেনা, ব্যস্ত সবে।
একটি মেয়ে পড়ে লেখে,
একটি মেয়ে স্বপ্ন দেখে,
বৃষ্টি ধোঁয়া, সতেজ ঘাসে,
অংক কষে, মিস্টি হাসে,
একটি ছেলের মন পেয়েছে,
বনের পাখী গান গেয়েছে।
সেই মেয়েটি
মনের কোনে, বাসর সাজায়,
বধুর সাজে বাজনা বাজায়।
উঠল বেজে এই বুঝি ঐ বিয়ের সানাই,
মন জোছনায় আলতা রাঙাই।
সেই মেয়েটির স্বপ্ন ভাঙ্গে,
চোখের জলে বন্যা আনে।
প্রতারণার অন্ধ কুটির,
মিথ্যে কথা সেই ছেলেটির।
মন চায়নি, মন দেয়নি,
ভালোবাসার ফুল চায়নি।
শুধু শুধুই কষ্ট দিল,
সেই মেযেটির সরল মনে।
ঝম ঝম ঝম বৃষ্টি পড়ে,
ঝিলের জলে, ছলকে ছলে,
উপচে পড়া জলের স্রোতে,
শাপলা শালুক উঠল মেতে।
বুকের ব্যথা বুকে চেপে,
সেই মেয়েটি, জোছনা রাতে,
একলা ভাসে, একলা ডোবে,
কেউ দেখেনা, ব্যস্ত সবে।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১২ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন