somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃদু আলাপন - ১

০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল (শুক্রবার, ৫ই এপ্রিল, ২০১৩) বিকালের দিকে মতিঝিলের ঐদিকে গিয়েছিলাম একটা কাজে। ফিরতে ফিরতে রাত আটটা বেজে গেল। আমাকে একজন বললো, "রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে, ফেরার জন্য যানবাহন কিচ্ছু পাবেন না।" তার কথা আমার বিশ্বাস হলোনা। ভাবলাম বাস-টাস একটা কিছু তো পাবোই। একটা সাধারণ রেস্টুরেন্টে চা খেয়ে, হেটে হেটে পল্টনের দিকে গেলাম, বাস ধরার উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখলাম, ঠিক চৌরাস্তার মোড়ে একদল ছেলেমেয়ে মশাল জ্বালিয়ে জড় হয়েছে। মাইকে দেশাত্মবোধক গান বাজছে। এই গানগুলো আমার খুব ভালো লাগে। ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেশাত্মবোধক গান শুনি। পরক্ষণেই ভাবলাম, না বাড়ী ফিরতে হবে। দেখলাম কোন বাস নেই, মোড়ে কিছু রিকসা দাঁড়িয়ে আছে। দ্রুত সিদ্ধান্ত নিলাম, এই মুহুর্তে রিকসাই সই। কিছুদূর এগিয়ে পরে বাস নেব। এক তরুণ রিকসাওয়ালাকে বললাম, "যাবে?"
ঃ যামু, কই
ঃ মগবাজার মোড় পর্যন্ত। কত নিবে?
ঃ ষাইট টাকা।
ভাবলাম খুব বেশী হয়ে যায়, কিন্তু এখন আমার যাওয়া প্রয়োজন। বললাম
ঃ পঞ্চাশ টাকা দেই?
ঃ না ষাট টাকা।
ঃ টাকায় কুলাবে না, আমাকে আরো দূরে যেতে হবে।
ঃ কই যাইবেন?
ঃ বনানী।
ঃ যামু বনানী।
ঃ ও বাবা! রিকশা নিয়ে এত দূর যাবে! কত দিতে হবে?
ঃ দেড়শো টাকা দিবেন।
ঃ নাহ্, বেশী হয়ে যায়। তুমি বরং মাগবাজার মোড় পর্যন্তই চলো।
রিকশায় উঠতে যাব এই সময় মশালধারীদের মধ্যে থেকে ষন্ডা মতো একজন এসে রিকশায় ধাক্কা দিয়ে বললো, "তোর রিকসা সরা এখান থেকে"। আমি দ্রুত রিকশায় উঠে গেলাম। যেতে যেতে রিকশাওয়ালা আমাকে বলছে।
ঃ কি অবস্থা দেখছেন? পুরা ঢাকা শহর খালি। রাইতে কেউ হরতাল দেয়!
ঃ এই তো অবস্থা (আমি হতাশ ভঙ্গিতে বললাম)
ঃ আপনের জীবনের কোন নিরাপত্তা নাই, আমার জীবনেরও কোন নিরাপত্তা নাই। এগোরে আবার আমরা ভোট দেই!
ঃ ভোট দাও কেন?
ঃ কি করমু? কেউ তো নাই। তিন নম্বর ক্যারো আওন দরকার। এরশাদ আইলে ভালো হইবো না?
এই কথা শুনে আমি একটু আঁতকে উঠলাম। আবার স্বৈরাচার! ওকে বোঝানো দরকার। আমি দ্রুত বললাম
ঃ না, না, এরশাদ না। ঐ ভুল করোনা।
ঃ তাইলে আর কার কথা কন।
ঃ তৃতীয় কেউ আসলে তোমরা ভোট দিবা?
ঃ দিমুনা মানে? অবশ্যই দিমু। ভালো কেউ আইবো?
ঃ যদি আসে?
ঃ তাইলে এই আমরা যত রিকসাওয়ালা, সি, এন, জি, ওয়ালা আছি সবাই তারে ভোট দিমু। ওগো কেমনে সাপোর্ট করি, একটু আগে আপনে যেহান থেইকা উঠলেন, ঐহানে আমারে একজন বাঁশ দিয়া বারি দিতে চাইছিলো। আমি কইলাম, ভাই, ভাই, মাইরেন না। আমারে কয়, "চুপ, ভাই কেডা তোর?" দেহেন কি কয়! ওগো আর না। তিরতিয় কেউ আইলে তারেই ভোট দিমু।
ঃ মনে রেখো কিন্তু।
সে মাথা নেড়ে সায় জানালো। যেতে যেতে আরো অনেক কথা হলো ওর সাথে। ও আমার কাছে সরকার ব্যবস্থা, রাষ্ট্র ইত্যাদি সম্বন্ধে জানতে চাইলো। আমি কিছু বোঝানোর চেষ্টা করলাম। দু'এক সময় সামনে থেকে অন্য বাহনের ছুটে আসা দেখে বললাম,
ঃ তুমি সাবধানে চালাও
ঃ না, না, অসুবিধা নাই, আপনে কন, আমি শুনতে চাই। দেশের কি হইবো, কেমনে ভালো করন যায়, আমারে বুঝান।
কথা বলতে বলতে মগবাজার মোড় চলে এলো। আমি বললাম
ঃ তুমি আমাকে নামিয়ে দাও।
ঃ না, নামার দরকার নাই। আমি আপনারে বনানী দিয়া আসমু।
ঃ আমি তো অত ভাড়া দিতে পারবো না।
ঃ দরকার নাই। একশো তিরিশ টাকা দিয়েন। থাউক, আপনি যা পারেন দিয়েন।
তারপর শেষ পর্যন্ত আমাকে বাড়ী পর্যন্ত পৌছে দিলো।
ঃ স্যার, এইটা আপনার বাসা?
ঃ হ্যাঁ।
তারপর আমি ওকে একশো তিরিশ টাকাই দিলাম। ও খুশি হয়ে খুব সুন্দর হাসলো।
মাঝে মাঝে আমার রিকসাওয়ালাদের উপর খুব রাগ হতো। ভাড়া বেশী চায়, একরকম ভাড়া ঠিক করে গন্তব্যে পৌঁছে অন্যরকম বলে, রাফ বিহেইভ করে, ইত্যাদি নানা কারণে। আজ মনে হলো, আঘাতে আঘাতে আমরা পশুর পর্যায়ে চলে গেছি। কিন্তু এতো কিছুর পরও আমাদের মধ্যে একটা মানুষ বসবাস করে। হঠাৎ হঠাৎ সেই মানুষটা বেরিয়ে আসে।
সেই মুহুর্তে আমার ইচ্ছে করছিলো, অসাধু রাজনীতিবিদদের টুটি চেপে ধরতে। শেরে বাংলা, ভাষানী বা উনাদের মতো মহান হৃদয় রাজনীতিবিদদের আমি হাজার সালাম জানাই। কিন্তু আজকাল একশ্রেণীর ঠগ রাজনীতিবিদ আছে, যারা এই সহজ-সরল মানুষগুলোর অজ্ঞানতার সুযোগ নিয়ে, তাদেরকেই জিম্মি করে নিজেদের স্বার্থে বারবার ব্যবহার করছে। আমার মনে হয় সেই দিন খুব দূরে নেই যখন এই সহজ-সরল মানুষগুলোই ঠগ আর জোচ্চোরদের উপর ঝাপিয়ে পড়বে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×