আমার সমস্ত গান তোমার জন্যে, আমার সমস্ত কবিতা তোমার জন্যে
--------------------- ডঃ রমিত আজাদ
আমার সমস্ত গান তোমার জন্যে,
আমার সমস্ত কবিতা তোমার জন্যে,
আমার সবগুলো গল্পও তোমার জন্যে,
আমার উপন্যাসের প্রতিটি পাতাই তোমার জন্যে।
সাদা কাগজের বুক আঁচড়ে কৃত প্রতিটি ক্ষত তোমার জন্যে,
ভারী বইয়ের প্রতিটি পাতার পূর্ণ আভাস তোমার জন্যে,
ঊষার আকাশে জ্বলে ওঠা শুকতারা তোমার জন্যে,
গোধুলীর রঙে ভেসে ওঠা চন্দ্রিমা তোমার জন্যে।
সবুজ ঘাসের ডগায় জমে থাকা হীরে ঝলমলানি শিশির তোমার জন্যে,
রাতের আঁধারে নীরবে ঝরে পড়া শ্রাবনের টিপটিপ বৃষ্টি জন্যে।
উত্তাল সাগরের বুকে ভেসে বেড়ানো গাংচিলের গান তোমার জন্যে,
সুনিপুন ওস্তাদের হাতে বেজে ওঠা প্রতিটি বীনার তান তোমার জন্যে,
আমার বাগানের প্রতিটি ফুল কেবলই তোমার জন্যে,
আমার ক্যানভাসে ফুটে ওঠা চিত্রাঙ্কনগুলি তোমার জন্যে,
দুর্গম হিমালয়ে উঠে যাওয়ার সাফল্য তোমার জন্যে,
মহাসাগর পেরিয়ে দক্ষিণ মেরু জয়ের আনন্দ তোমার জন্যে,
বুকের কষ্টে শুকিয়ে যাওয়া মরুভূমির শূণ্যতা তোমার জন্যে,
আকুল প্লাবনে ভেসে যাওয়া জনপদ তোমার জন্যে,
শ্বাশত প্রেমের পাখীডাকা ভোর তোমার জন্যে
আফসোসের সায়াহ্নে দাঁড়িয়ে উষসীর বৃথা স্বপ্ন তোমার জন্যে,
আকাশ ভেঙে নেমে আসা বর্ষার কান্না তোমার জন্যে ,
ক্ষেত-কসবা-বন লন্ডভন্ড করে ফেলা টর্নেডো তোমার জন্যে ,
নিশুতি রাতের প্রতিটি রঙিন স্বপ্ন তোমার জন্যে,
প্রতিটি কাকডাকা ভোরে জেগে উঠে প্রতীক্ষা তোমার জন্যে,
টুকরো টুকরো হয়ে যাওয়া
হৃদয়ের সব দুঃখ-কষ্ট-আবেগ তোমার জন্যে
দৃষ্টিকোনে চিকচিক করে ওঠা নোনাজল তোমার জন্যে ,
সেই থেকে বদলে যাওয়া পৃথিবী তোমার জন্যে ,
অবশিষ্ট আয়ুষ্কালের সবটুকু ভালোবাসা তোমার জন্যে
নির্লিপ্ত মূল্যহীন আমার বিধ্বস্ত জীবনের পুরোটাই তোমার জন্যে ।
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।