ধর্মের কল বাতাসে নড়ে
এরশাদের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন তার অনেক বছরের পথ চলার সঙ্গী বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী জাফর। একসময় তিনি বামপন্থী রাজনীতি করতেন। মুক্তিযুদ্ধের সময় অর্গানাইজার ছিলেন। বীর উত্তম জিয়াউর রহমানের মন্ত্রীসভায় শিক্ষামন্ত্রী ছিলেন। ১৯৮২ সালের পর হঠাৎ করেই অবৈধভাবে ক্ষমতা দখলকারী এরশাদের সাথে যোগ দিলেন। দেশের জনগণ যখন এরশাদের বিরুদ্ধে উত্তাল আন্দোলন করছে, কাজী জাফর তখন এরশাদ সরকারের প্রধান মন্ত্রী।
কয়েকদিন আগে এরশাদের ডিগবাজীর রাজনীতির ব্যাপক সমালোচনা করলেন তিনি। এরশাদকে উদ্দেশ্য করে কাজী জাফর বলেন, ‘আমি শুনেছি তিনি বলেছেন, “হু ইজ কাজী জাফর? আই এম দি ফাদার অফ দ্য জাতীয় পার্টি।” আমি তাঁকে প্রশ্ন করতে চাই, হু ইজ এরশাদ? এরশাদ সবকিছুর পিতৃত্ব দাবি করতে পারেন। কিন্তু জাতীয় পার্টির পিতৃত্ব তিনি দাবি করতে পারেন না।’ কাজী জাফর এরশাদকে ভদ্র ভাষায় কথা বলার আহ্বান জানান। তিনি বলেন, আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম বলেই এরশাদ চীফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ও পরে রাষ্ট্রপতি হতে পেরেছিলেন। জাতীয় পার্টি যখন গঠন করা হয়, তখনও এরশাদ চীফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। তিনি আরও বলেন আমরা এরশাদকে সাধারণ সদস্য থেকে পার্টির চেয়ারম্যান করেছিলাম।'
যদিও এরশাদের রাজনীতির অনেক দায়ভার কাজী জাফরেরও, তারপরেও জীবন সায়াহ্নে এসে তিনি হয়তো কিছুটা প্রায়শ্চিত্ত করতে চাইছেন। এরশাদের প্যান্ডোরার বাক্স তিনি জাতির সামনে খুলে দেবেন বলেছেন। এরশাদের যাবতীয় অপকীর্তির প্যান্ডোরার বাক্স আনঅফিসিয়ালী অনেক আগেই খোলা হয়ে গিয়েছে। এখন অফিসিয়ালী যদি কাজী জাফর তা খোলেন তাহলে তো ভালোই হয়।
আমরা একজন কাজী জাফরকে চিনতাম যিনি দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন, আমরা একজন কাজী জাফরকে চিনতাম যিনি একদলীয় শাসনতন্ত্রের বিরুদ্ধাচারণ করেছিলেন, আমরা একজন কাজী জাফরকে চিনতাম যিনি ছিলেন টঙ্গীর লক্ষ লক্ষ শ্রমিকের নয়নের মনি।
আজ তার জীবনের শেষ বেলায় এসে তিনি অনৈতিক স্বৈরাচারী শাসকের প্রতি সোচ্চার হয়ে উঠেছেন।
ধর্মের কল বাতাসে নড়ে !!!
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।