somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পলাশীর যুদ্ধ শুরু হওয়ার আগেই মীরজাফরকে সরিয়ে দেয়া উচিৎ ছিলো

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পলাশীর যুদ্ধ শুরু হওয়ার আগেই মীরজাফরকে সরিয়ে দেয়া উচিৎ ছিলো
--------------------------------- ডঃ রমিত আজাদ

যে মহান ব্যক্তিটির সাথে আমাদের বাঙালী জাতির ভাগ্য গাঁথা হয়ে গেছে তিনি হলেন নবাব সিরাজউদ্দৌলা। আগ্রাসী কূটকৌশলী ইংরেজ ও দেশীয় বিশ্বাসঘাতকদের হাতে নবাবের পতন কেবল একটি ব্যক্তির পতন ছিলো না, উনার পতনের সাথে সাথে আমাদের জাতিরও পতন ঘটে। একটি জাতির যখন উন্নয়ন ও শ্রীবৃদ্ধি ঘটে তখন জাতিটিকে স্বাধীন জাতি বলা যাবে, কিন্তু জাতিটির যদি ক্রমাগত অবনতি ঘটতে থাকে তখন সেই জাতিটিকে পরাধীন জাতি বলতে হবে। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর থেকে জাতির ক্রমাগত অবনতি ঘটতে থাকে ও আমরাও ধীরে ধীরে শ্রীহীন হয়ে যেতে থাকি। এটাই পরাধীনতা। এভাবেই নবাবের ভাগ্যের সাথে আমাদের ভাগ্য গাঁথা হয়ে গেছে। বর্তমান বাংলাদেশের দৈন্যদশা দেখে চারিদিকে কেবল নবাবের অভাব বোধ করি। মনে মনে কেবলই কামণা করি মীরজাফরেরা দূরিভুত হয়ে সিরাজউদ্দৌলার মত দেশপ্রেমিকে দেশ ভরে উঠুক।

এখন প্রশ্ন হলো, কেন নবাবের পতন ঘটলো? উত্তরটা এক কথায়ই দেয়া যায়, মীরজাফরের বেঈমানীর কারণে। মীরজাফর যদি মসনদের লোভে ইংরেজদের সাথে গোপন ষড়যন্ত্রে লিপ্ত না হতো তবে আমরা দেশ হারাতাম না। আমাদের বাহুবল, অর্থবল কোনটারই কোন অভাব ছিলো না। পলাশীর প্রান্তরে নবাব সমাবেশ ঘটিয়েছিলেন পঞ্চাশ হাজার পদাতিক ও আঠারো হাজার অশ্বারোহীর। বিপরীতে ইংরেজদের ছিলো মাত্র তিন হাজার সৈন্য। এই তিন হাজারের মধ্যে আবার মাত্র আটশত ছিলো ইউরোপীয় সৈন্য, বাকীরা ছিলো স্থানীয় ভাড়াটে সৈন্য। আমাদের আটষট্টি হাজার সৈন্য কেবল তীর ছুঁড়ে মারলেই ঐ তিন হাজারের দফা রফা হয়ে যেত। কিন্তু তীর তো দূরের কথা কমান্ডের অভাবে তারা ঢিলও ছুঁড়ে মারেনি। হাজার হাজার সৈন্য পুতুলের মতো দাঁড়িয়ে ছিলো। এই নীরবতা নিশ্চুপতার সুযোগ নিয়ে ঐ তিন হাজারই তিন/চার কোটি মানুষের দেশ দখল করে নিলো।

শুধুই কি মীরজাফর? না মীরজাফর একা ছিলো না। আমাদের সভাসদের আরো অনেকেই বেঈমান ছিলো। ঘসেটি বেগম, জগৎ শেঠ, উমিচাঁদ, রাজবল্লভ, রায়দুর্লভ, কৃষ্ণবল্লভ, মীরণ এরাও বেঈমানীর তালিকাভুক্ত। কেন তারা বেঈমানী করেছিলো? ব্যক্তিগত লোভে পড়ে। তারা দেশের কথা একবিন্দুও ভাবেনি।

ফল কি হয়েছিলো। পলাশীর ট্রাজেডির পরে দেশের সাথে সাথে তারাও সব কিছু হারিয়েছিলো। ইংরেজরাও মীরজাফরকে বিশ্বাস করেনি। ইংরেজরাও বুঝেছিলো বেঈমান বেঈমানই, যে নিজ দেশের সাথে বেঈমানী করতে পারে, ইংরেজদের সাথে তার বেঈমানী করতে কতক্ষণ? যেই নবাবীর জন্য মীরজাফর এতো কিছু করলো সেই নবাবী এক বছরের বেশী টেকেনি। তার পুত্র মীরণ (যার নির্দেশে সিরাজকে হত্যা করা হয়েছিলো) নিহত হয়েছিলো বজ্রাঘাতে। ঘসেটি বেগম মারা গিয়েছিলো বুড়িগঙ্গার পানিতে ডুবে। বিশ্বের অন্যতম ধণাঢ্য ব্যক্তি জগৎ শেঠের সব সম্পদ কেড়ে নিয়েছিলো ইংরেজরা। তালিকাভুক্ত সব বেঈমানই কোন না কোন অপঘাতে নিহত হয়।

যদি পলাশীর যুদ্ধের আগেই মীরজাফরকে সরিয়ে দেয়া হতো, তাহলে এই এত কিছুর কোন কিছুই ঘটতো না। আর আমাদের সোনার দেশে ভীনদেশী (বৃটিশ) পতাকাও উড়তো না। মীরজাফরকে সরিয়ে দেয়া ছিলো জরুরী, সেটা নবাবই করুন বা অন্য কোন দেশপ্রেমিকই করুন।

আমার ফুপা ছিলেন ইতিহাসের অধ্যাপক। তিনি আমাকে ছোটবেলায় একটা কথা শিখিয়েছিলেন, "ইতিহাসের শিক্ষাটা হলো এই যে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না।" তখন কথাটার গুরুত্ব তেমন বুঝতে পারিনি, এখন বুঝি যে, ইতিহাস থেকে শিক্ষা নেয়াটা অতীব জরুরী।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×