তোমাকে বড় বেশী অবহেলা করে ফেলেছি
--------------------------- ড. রমিত আজাদ
তোমাকে বড় বেশী অবহেলা করে ফেলেছি প্রণরেনী,
সুর্যের উষ্ণতা যেমন মূল্যহীন মনে হয়,
কিংবা অথৈ সাগরের জল,
অথবা চারপাশের এই বিস্তৃত বায়ুমন্ডল,
সারাক্ষণ নির্বিঘ্নে টেনে চলা অক্সিজেন,
যার জন্য শোধ করতে হয়না একটি কানাকড়িও।
খুব সহজে যা পাওয়া যায়
সেটাই হয়ে যায় সস্তা,
সস্তা জনপ্রিয়তাকে যেমন করে অবহেলা করে
প্রতারক রাজনীতিবিদরা।
এতদিনে বুঝতে পারলাম
অবহেলা নয়,
আমি আসলে প্রতারণাই করেছি,
তোমার সাথে এবং সেই সাথে নিজের সাথেও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



