সেই হাসি, সেই মুখ
----- ড. রমিত আজাদ
এখানে রোদ্দুর খেলা করে বিকেলের মাঠে,
সবুজ ঘাসের জমিনে সোনালী চাদর মলমল,
এখানে জ্বোনাকীর আলো, নিভে গিয়ে জ্বলে উঠে,
নতুন উদ্যমে, নিটোল আঁধারের গায়ে আঁচড়ে ঝলমল।
এখানে সাগরের ঢেউ ফুঁসে ওঠে অপার উচ্ছাসে,
সৈকতে বালুকণা সিক্ত ফেনিল জলের আশ্বাসে,
এখানে পাহাড়ের ঢালে ঝাউবন কথা বলে,
নিবিড় মিতালী পিয়াসী বরষার আকাশ আঁচলে।
এখানে জামার জেবে রাখা আলোকচিত্র এক স্মৃতি,
হৃদয়ের খুব কাছাকাছি পোষা ভালোবাসা এক পৃথিবী,
সেই হাসি, সেই মুখ, পরিপাটি স্নিগ্ধতা, সব সেই,
আমি আছি এই এখানেই, শুধু সেই পাশে নেই।
That Smile, That Face
--- Dr. Ramit azad
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



