
হেঁয়ালিরই ফুল বাসরে
---------- ড. রমিত আজাদ
বাতাসে হাত বাড়িয়ে খুঁজে নেবো মনের খুশি,
জোছনার উথাল-পাথাল আকাশ জুড়ে
পূর্ণ চাঁদের মিষ্টি হাসি।
এসোনা দুজন মিলে কুড়িয়ে নি সেই স্বপ্ন-গাঁথা,
আরব রাতের উপকথা,
দাদীমার মুখে শোনা রাজকুমারীর মনের ব্যাথা।
গল্প কথা, বীণায় বাজে নতুন সুরে,
অনেক দূরে সুদুরিকা,
আমি কি হারিয়ে যাবো তোমার মাঝে সাগরিকা?
শুভ্র আলোর হাতছানিতে অভ্র আঁকা,
গগনের ঋক্ষরাজের পক্ষধরে উড়ূপ উড়ূপ নৃত্যলেখা।
তোমাকে আপন করে নেবো আমি এই আসরে,
তারাদের দেয়ালীতে হেঁয়ালিরই ফুল বাসরে।
In The Flowery Wedding-night Puzzle
---------------------- Dr. Ramit Azad
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




