somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু কবিতা, কিছু রুবাই

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছু কবিতা, কিছু রুবাই



কার তরে?
---------------------- রমিত আজাদ

কার তরে ঐ অধর তোমার লাল-রঙিলা করলে রে?
কার তরে ঐ নীল জামাতে অঙ্গ সোনার ভরলে রে?
কার তরে আজ আয়না দেখে রঙ মাখালে কপোলে?
কার তরে আজ মেঘলা কেশে ফুলের মালা জড়ালে?

কার মানসে আজ মানসী ঝুমকো কানে দোলালে
কার আশঁসে আজ সরসী অঞ্জনে চোখ ভরালে?
কার তালাশে সুনয়না সজ্জা দেখে লজ্জা পেলো?
কার ভরসায় সুরঞ্জনা সাগর পানে হাত বাড়ালো?

------------------------------------------------------------
রচনাতারিখ: ১৪ই ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ১২টা ০৭ মিনিট
----------------------------------------------------------------------------------


পরীর হাসির ঝলমলানি
------------------------------- রমিত আজাদ

ঐ হাসিতে হার মেনে যায় সমর-জয়ী যম তরবার!
ঐ আঁখিতে যায় ডুবে যায় ঊর্মিমালা ঢেউ পারাবার!
মুক্তকেশে মেঘরা নাচে ঝড়ের বেশে আশমানে,
মখমলী চোখ দৃষ্টি হানে পথের শেষে বিষ-বাণে!

একলা আকাশ ফুল ফোটাবে নামলে আঁধার শর্বরী,
ফুল বনে আজ ছন্দ তুলে নাচবে নিশির নীল পরী।
আইভি লতায় নীলাম্বরী কাব্য কথার ফুলকুঁড়ি,
পরীর হাসির ঝলমলানি জোৎস্না চাঁদের হুরপরী।

------------------------------------------------------------
রচনাতারিখ: ১৪ই ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ১২টা ৪৩ মিনিট
--------------------------------------------------------------------------

রুবাই ২৪৬, ২৪৭, ২৪৮, ২৪৯, ২৫০
---------------------------------- রমিত আজাদ

২৪৬।
দিনের হিসেব শেষ হলে তো রাত্রি নেমে আসে,
রাতটুকু পার করতে হবে, নতুন দিনের আঁশে!
মাঝে মাঝে উজাল দিনেও আঁধার নেমে আসে,
মেঘ সরিয়ে তেমন তিমির ছুঁড়তে হবে নাশে।

২৪৭।
মেঘ বর্ষা গুরু গুরু, তোমার আমার প্রেমের শুরু!
প্রেমের নদী ঈষৎ ভীরু, বন ছেয়ে যায় প্রণয় তরু।
শূন্য বুকে প্রেম জমেনা, বুক ভরা চাই অনুভূতি!
অভিমানের আঁখিজলে জোয়ার ভাটায় প্রেম-প্রতীতি!

২৪৮।
নীল শাড়ি জমকালো, ঝলমলে কারুকাজ!
আঁখি মেলে কুতূহলী ফিরে ফিরে দেখে সাজ!
চলে নদী নীলাচলে সাথে নিয়ে নীল জল,
নীল আকাশে ভাটিয়ালি, মেঘেদের চলাচল!

২৪৯।
ফাল্গুনে যার পেলেনা দেখা, পৌষে কি আর আসবে সে?
বাতায়ন তো রাখোই খোলা, দেখবে কি তায় পথ শেষে?
অভিমানীর মান ভাঙিয়ে, হাতছানি তার নেয় ডেকে?
চমকে উঠে বিষম লাজে, রাখবে কি মুখ আঁচল ঢেকে?

২৫০।
তোর হেরেমের বাঁদি আমি! তোর প্রণয়ের ভিখারিনি!
সুযোগ পেয়ে বাঁধলি শিকল, বন্দী হলাম অভাগিনী!
আমি কবেই ভুলে গেছি, তুই কেন তায় ভুললি না?
অনুতাপ নয় নাই করলি, দুখ্ কেন মোর বুঝলি না?

-----------------------------------------------------------------
রচনাতারিখ: ০৮ই ডিসেম্বর, ২০১৯
সময়: রাত ০২টা ১৯ মিনিট

Rubai 246, 247, 248, 249, 250
----------------------------Ramit Azad



(ছবি আকাশজাল থেকে নেয়া। চিত্রকরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি)
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×