somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুবাই ২৫১, ২৫২, ২৫৩, ২৫৪, ২৫৫

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রুবাই ২৫১, ২৫২, ২৫৩, ২৫৪, ২৫৫
----------------------------------------- রমিত আজাদ

২৫১।
ঘুড্ডি উড়াই, জ্বালাই ফানুস, বুলবুলিটা কলকলায়;
ভর যৌবনে জাইগা জোয়ার, প্রেম নদীতে ছলছলায়!
শিউলী ফুলের আল্পনাতে ঊষার উঠান রূপ সাঁজায়,
রূপসা নদীর জলের ছোঁয়ায় জলপরীটা মন রাঙায়!

২৫২।
নীল শাড়ী, নীল পরী, নীল নদী, নীল জল,
নীলাচলে আলাপিনী নিশিরাতে জ্বলজ্বল।
শাড়ীটির পারে আঁকা, ফুল পাখি লতা পাতা,
পরীটির মুখে হাসি, মধু তিথি নীরবতা!

২৫৩।
হয়তো তুমি ভুলই গেছো, হয়তো কিছুই ভুলোনি,
হয়তো তুমি সুখেই আছো, হয়তো সুখই খুঁজোনি!
হয়তো তুমি কাছেই আছো, থেকেও অনেক দূরে,
হয়তো আমার খোঁজ নিয়েছ, আকাশজালে ঘুরে!

২৫৪।
বন্ধু বলে, "দোস্ত আমার, ঘটনা কি বলো?"
কবি বলে, "ইয়ার মেরা, কত কিছুই হলো!"
বন্ধু বলে, "ঠিকসে বাতাও, কিসকি সাথ কেয়া হুয়া?"
কবি বলে, "শায়ের লিখতে মশলা লাগে, লাগে মহুয়া!"

২৫৫।
বান জেগেছে ভরা গাঙে নতুন জলে টলমল,
সময় হলো জলকেলির পাখ-পাখালী কলকল!
বর্ষা এলো শ্রাবণ ধারায় সাধের কায়ায় তুমুল ঢল!
ভর দুপুরে ঝাঁপ না দিলে গাঙের গতি হয় বিফল!
---------------------------------------------------------------

রচনাতারিখ: ০৮ই জানুয়ারী, ২০২০ সাল
সময়: রাত ০৩ টা ১৯ মিনিট

Rubai 251, 252, 253, 254, 255
---------------------------------- Ramit Azad

(ছবি আকাশজাল থেকে নেয়া)

সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

×