somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি চিনবে তো আমায়?

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘুম ভাঙা ক্ষণে
---------------------- রমিত আজাদ

আবার যদি হয় দেখা
ধুম্রজাল কুয়াশার মাঝে!

তুমি চিনবে তো আমায়?
নাকি চিনতে চাইবে না?
নাকি চিনেও চিনবে না?
নাকি আফসোস করবে,
কেন যে আবার দেখা হলো?!!!

অকুণ্ঠিত কুয়াশার তপস্যা
সবকিছু অস্পষ্ট করে দেয়।
অস্পষ্ট করে দেয়
আমাদের স্মৃতি ও বর্ণিল অতীত!
সেই ধুম্রজালের কুহকী বিভ্রান্তিতে ভাবি,
ছিলো কি সবকিছু?
নাকি সবই ছিলো স্বপ্ন?
ঘুম ভাঙা ক্ষণে স্মৃতি ও স্বপ্ন
সবটাই মুছে গিয়েছে!!!
-----------------------------------

রচনাতারিখ: ১৭ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ০১টা ৩৬ মিনিট

In the Moment of Awaken
-------------------Ramit Azad


তুমি চিনবে তো আমায়?
---------------------------- রমিত আজাদ

"তুমি চিনবে তো আমায়?"
কি নিদারুণ আকুতি থেকে এমন প্রশ্ন করি!
আমি কি বোঝাতে পারি?

তারপর যদি সত্যিই দেখা হয়ে যায়!
আর তুমি যদি চিনতে না পারো!
আমি কি উন্মাদ হয়ে যাবো?
মাথাকুটে নিরর্থক,
পান করবো হেমলক, স্বহস্তে প্রস্তুত?

শুধাব নিজেরে,
শুভদৃষ্টি, সুলগন, চপলা হৃদয়,
পহেলা স্পর্শ, দোলানো আবেগ,
সবই কি ছিলো তবে মিছে?
এবার কি
বহাব কোন নদী আকুলায় কেঁদে-কেটে?

দলেছিলে যত ফুল!
নিয়েছিতো মেনে, সকলি আমার ভুল!
এবার তাহলে ক্ষমা করো মোরে,
পুনর্দৃষ্টি-টি শুভ না হোক
অশুভ করো নাকো লগন তায়!
কিছুটা হলেও চিনে নিও আমায়!
------------------------------------------

রচনাতারিখ: ১৭ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ০৩টা ০১ মিনিট

Will You Recognize Me?
---------------------- Ramit Azad


সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×