somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাসপোর্ট অফিসের বিড়ম্বনা

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাসপোর্ট অফিসের বিড়ম্বনার কথা কম-বেশি আমরা সবাই জানি, বাংলাদেশ থেকে পাসপোর্ট করেন কিংবা অবস্থানরত দেশ থেকে পাসপোর্ট করেন। দালালি, হয়রানী কিংবা পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের দুর্ব্যবহারের কথা সবার জানা তারপরও চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নাই, পাসপোর্ট তো বানাতেই হবে । যাদের অর্জিত অর্থের কারনে আমাদের মাননীয় প্রধান মন্ত্রী গর্বের সাথে বলতে পারেন 'আমাদের রিজার্ব বিগত দিনের সকল রেকর্ড অতিক্রম করেছে' ! সেই প্রবাসীদের সাথেই পাসপোর্ট অফিস গুলোতে শিয়াল কুকুরের মতো আচরণ করা হয় - প্রধান মন্ত্রী কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রী কি তার বিন্ধুমাত্র খবর রাখেন ?



দেশের পাসপোর্ট অফিস গুলোতে দালাল ছাড়া সহজে কোনো কাজ'ই হয় না, টাকা দিবেন তো কাজ হবে আর টাকা না দিলে উনাদের সাথে কথা'ও বলা যায় না, উনারা এমন ভাব দেখান যে সরকার কিংবা মন্ত্রণালয় থেকে উনারা কোনো বেতন'ই পান না । আমাদের কাছ থেকে যা পান এটাই তাদের বেতন এবং এটা সরকার কর্তিক ধার্য করা ।

এবার আসি সৌদি আরবের কথায়, রিয়াদের পাসপোর্ট অফিসে প্রতিদিন আনুমানিক ২০০০ লোক আসেন পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে । কেউ নতুন পাসপোর্ট বানাবেন - কেউ এম,আর,পি (ডিজিটাল) বানাবেন আবার কেউ আসেন পুরাতন পাসপোর্ট নবায়ন করতে ।

রিয়াদ পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বললে মনে হয়, উনারা এক-এক জন সৌদি বাদশা আব্দুল্লার চাইতে ও বেশি ক্ষমতাধর, আর আচার-আচরণ এক কথায় কুকুরের মতো । তারপরও কি আর করা ? বৈধতার জন্য পাসপোর্ট অপরিহার্য ।

সম্প্রতি খবর পেলাম এক বছরের মধ্যে সকল পাসপোর্ট'ই এম,আর,পি (ডিজিটাল) করতে হবে, সে জন্য একটা মালয়েশিয়ান (IRIS) কোম্পানির সাথে চুক্তি হয়েছে, শুনে খুব খুশি হলাম কারন দূতাবাসের পক্ষে এক বছরে সব পাসপোর্টকে এম,আর,পি করা সম্ভব হবে না ।

IRIS কোম্পানির এক বাংলাদেশী কর্মকর্তার সাথে কথা বললাম, ভাবলাম ডাটা এন্ট্রির কাজ গুলো আমরা করবো (as part time job) । বিস্তারিত জেনে অভাক হলাম কারন বাংলাদেশ সরকার প্রতিটি পাসপোর্টের জন্য বড় অঙ্কের ভুর্তুকি দিতেছে তারপরও IRIS প্রতিটি পাসপোর্টে ১২৫ রিয়াল সরকারী খরচের জায়গায় ২৪০ রিয়াল রাখবে । বললাম এতো বেশি কেনো & আমরা গ্রহককে কতো রিয়ালের রশিদ (Receipt) দিবো ? উত্তরে উনি বললেন 'আমরা মাত্র ১৬০ রিয়ালের রশিদ (Receipt) দিবো এবং বাকিটা সার্ভিস চার্জ । আচ্ছা তাহলে কি আমরা ৮০ রিয়ালের (সার্ভিস চার্জ) জন্য আলাদা রশিদ (Receipt) দিবো ? উনি বললে - আমরা আর কোন রশিদ (Receipt) দিবো না, ডাটা এন্ট্রির জন্য আপনার প্রতিষ্ঠান পাবে প্রতি পাসপোর্টে ১০ রিয়াল এবং বাকিটা সিন্ডিকেট পাবে । জানতে চাইলাম সিন্ডিকেটে কে কে আছেন ? উনি বললেন রাষ্ট্রদূত থেকে শুরু করে অনেকে'ই সিন্ডিকেটে আছে, আমি জিনিসটা সহজে মেনে নিতে পারি নাই । বললাম - এটা পাপ হবে ! একজন গ্রহক মনে করবে যে ঐ ৮০ রিয়াল আমি নিতেছি ।

এরপর বললেন 'জন্মনিবন্ধনের সরকারী খরচ ২০ রিয়াল কিন্তু আপনি গ্রাহকের কাছ থেকে নিবেন ৪৫ রিয়াল' এবং ঐ ৪৫ রিয়াল থেকে আপনি ১০ রিয়াল পাবেন, ১৫ রিয়াল সিন্ডিকেট নিবে এবং ২০ রিয়াল সরকারী খরচ ।

উনি কথা গুলো খুব সাবলীল ভাবে বলে গেলেন, একবার ও চিন্তা করলেন না যে উনি IRIS থেকে বেতন নিতেছেন এবং সরকার প্রতি পাসপোর্টের জন্য ভুর্তিকি দিতেছে ।

আমি আর কিছুই বলতে পারি নাই, শুধু শিল্পী হায়দার হোসেনের মতো বলতে চাই:

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার,
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত,
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত।
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য,
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ !

Courtesy: Robiul Islam
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

১ টাকায় মিলছে ৪ লাউ, উৎপাদন খরচ তুলতেই হিমশিম কৃষকের

লিখেছেন ঢাকার লোক, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

Click This Link

পঞ্চগড় এলাকায় ৪ টা লাউ বিক্রি হচ্ছে এক টাকায় ! ইত্তেফাকের মত প্রতিষ্ঠিত সংবাদপত্রে আসা এ সংবাদ অসত্য বা অতিরঞ্জিত না হলে বিষয়টা একেবারে উড়িয়ে দেয়ার মত না।... ...বাকিটুকু পড়ুন

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

×