
" আমি ছোট বেলায় বা বড় হয়ে কোন ছাত্রকে বলতে শুনিনাই যে সে বড় হয়ে দুর্নীতিবাজ হবে"
তারমানে কি যারা আজকে বড় দুর্নীতিবাজ, তাদের ছোটবেলা বা ছাত্রজীবন ছিল না ?
আজকে প্রথম আলো পত্রিকায় পড়লাম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্নীতির খবর, এর আগেও প্রথম আলো ৪ কিস্তিতে বাংলাদেশের তাবৎ বড় বড় উপাচার্যদের দুর্নীতির সাতকাহন চেপেছিল !
মাথায় ঢুকে না, আমাদের ছোট্ট এই দেশে হাতেগোনা কয়েকটা বিশ্ববিদ্যালয়, আর হাতেগোনা কয়েকজন উপাচার্য, এদের সবাই যদি এমন দুর্নীতিবাজ হয় তাহলে আর ভালোমানুষ কে থাকে ? যাদের হাতে দেশ গড়ার মানুষ গড়ার কাজ, তারা নিজেরাই গলাঅব্দি ডুবে আছে দুর্নীতিতে, আবার ওখানে থেকেই হাঁক ছাড়ে !
আমরা শুধু শুধুই রাজনীতিবিদ দের গালাগাল দেই !
দেশের প্রতিটা সরকারি প্রতিষ্ঠানে বড় পদে বসে আছে সব শিক্ষিত লোক, আর তারা ১০০% দুর্নীতিবাজ ! দেশটা যে এখনো ধ্বংস হয়ে যায় নাই, এটাইতো অনেক কিছু !
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



