somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেড়ানোর গল্প, সৌদি আরব

২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় মনে খুব আক্ষেপ ছিল এই বলে, যে দেশটাতে জীবনে সব কিছু করার বয়স কাটিয়ে দিচ্ছি, সে দেশের কিছুই দেখা হলনা। কবিগুরুর ঐ কথার মত;

"দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।"


তাই এবার ঈদের ছুটিতে প্লান করেছি অনেক ধুরে বেড়াতে যাবার, এক বন্ধুর গাড়ি, সাথে আরেক বন্ধু মোট তিনজনে মিলে পাড়ি দিয়ে এলাম ৩'৫০০ কিমি এর বেশি রাস্তা। আমাদের যাত্রা শুরু হয়েছিল সৌদি আরবের পূর্বাঞ্চলের দক্ষিণের একটা গ্রাম "খুরাইস" থেকে, যেখানে আমি চাকরি করি। খুরাইস - রিয়াদ - খামিস মুসাইত - আভা - জেজান - বাহা - মক্কা - রিয়াদ - খুরাইস।

এই ভ্রমনে এমন কিছু জায়গা দেখার এবং এমন কিছু রাস্তায় ড্রাইভ করার সৌভাগ্য হয়েছে যে মনের আক্ষেপটা এখন আর নাই। এক কথায় "বেস্ট হলিডে এভার, ইন মাই ১২ ইয়ারস অফ এক্সপাট লাইফ।"

ছবি গুলা খামিস মুশাইত থেকে আল দারব হয়ে আভা যাওয়ার পথে, যেখানে দাড়িয়ে তোলা হয়েছে এই জায়গা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২০০০ মিটার উপরে।



এই ছবিটাতে এখনো মেঘের ছটা রয়ে গেছে, সকাল সকাল তুলেছিলাম তাই



পুরা আকাশটাই আমার



রাস্তার পাশে



জেজান থেকে বাহা যাবার পথে, নিচের ঐ সরু দাগটাই রাস্তা, ঐটা দিয়েই ড্রাইভ করে এসেছি, এই জায়গা সমুদ্র পৃষ্ট থেকে ১৯০০ মিটার উপরে, এই রাস্তা সর্বচ্চো ২১০০ মিটার উপরে।



দূরের দিকে তাকালে পাহাড়ের গায়ে যে সরু রেখা দেখায়, সেটাই রাস্তা



আল বাহা শহর সমুদ্র পৃষ্ট থেকে ২১০০ মিটার উপরে, যখন সারা সৌদিতে মানুষ গরমে অথিষ্ঠ তখনো এখানে ঠাণ্ডা থাকে। আভা, তায়েফ এবং বাহা তিনটা শহরই মোটামুটি সমুচ্চতায়, তাই প্রায় সারা বছর এখানে ঠাণ্ডা থাকে



এটা এক অলৌকিক জায়গা, বাহা জেলার আকিক শহর থেকে ৩০ কিমি পাহাড়ের মধ্যে, চারদিকে পাথুরে পাহাড় ঘেরা জায়গাতে কিভাবে এক লেকের সৃষ্টি সেখানে আবার প্রচুর মাছ রয়েছে, গোগল ম্যাপ অনুযায়ী লেকটার নাম Wadi Tharad Dam's Lake




তাইফ শহর হয়ে পবিত্র নগরী মক্কা যেতে পাড়ি দিতে হয় আল-হাদা নামক জায়গার আস-সাফা পাহাড়ি রাস্তা, নিচের ছবিটা বিমান থেকে নয় পাহাড় থেকে তোলা, সমুদ্র পৃষ্ট থেকে ১৯০০ মিটার উপরে এই পাহাড়।



আপলোড লিমিট শেষ পরে আবার কোন দিন পোস্ট করবো।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×