somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নীলা,
অফিসে কাজের ফাঁকে হটাত করেই তোমার কথা মন পড়লো, অনেক দিন হয়েছে তোমার সাথে কথা হয়না, বরাবরের মত তুমি খোঁজ নেওনি, আর আমিও না, বিজ্ঞানের এই আধুনিক যুগে যোগাযোগ কত সহজ, মানুষ নিমেষেই একে অপরের কাছে চলে আসছে, তবুও মনের টান না থাকলে দূরত্ব বাড়ে। কেন যেন মনে হচ্ছে, শেষ যেদিন আমাদের অনেক কথা হল, সেদিন থেকেই তুমি আমার উপর রাগ, হয়তো সেই থেকেই অভিমান করে খোঁজ নেও নাই।
তোমার অবর্তমানে তেমন করে তোমাকে মনেও পড়েনা আমার, কিন্তু আজ কেন মনে পড়লো বুঝে উঠতে পারছিনা। অনেকটা সময় তোমার সাথে কথাও বললাম, আবার সেগুলা লিখতেও ইচ্ছে হচ্ছে, যদিও তোমাকে দেয়া হবেনা হয়তো। আমার এই একটা বিশেষ গুনের প্রতি আমি ঋণী, যখন ইচ্ছে করে কারো সাথে কথা বলতে, অনায়াসে বলতে পারি, সে সাক্ষাৎ নাইবা হোক...
শুনবে তোমার সাথে কি কথা হয়েছে? আমি জানি তুমি শুনতে চাইবে; মনেকরো অনেক দিন পরে তুমি আমাকে হোয়াটসাপে নক করলে...
- হাই
- কিসের হাই?
- আপনি আমার সাথে এমন দুর্ব্যবহার করেন কেনো? (কিছুদিন কথা না হলেই তুমি আমাকে আপনি করে বলতে শুরু করো)
- কোথায় দুর্ব্যবহার করলাম?
- এই যে, হাই দিলাম আর কি বললেন?
- ভুল কোথায় বলেছি, এতদিন পরে এসে হাই দিয়ে গায়েব
- আপনি তো কিছু বললেন না
- আমি বলিনাই মানে, কোথায় ছিলেন এতদিন?
- কোথায় আর, বাসায়!
জানো নীলা, এখানটায় আমার খুব রাগ আশে তোমার উপর, তুমি যে বাসায় ছিলে সেটা আমিও জানি, সবাই বাসাতেই থাকে, আমার প্রশ্নের মানে বুঝেও যখন তুমি সঠিক উত্তর দেও না। একটু থেমে বললে...
- আপনি সেদিন আমার মনটা ভেঙ্গে দিয়েছেন, আমি অনেক কান্না করেছি।
- এটাই তোমার সমস্যা, তোমাকে বাস্তবতা দেখালে কষ্ট পাও, আচ্ছা তুমি আমাকে তোমার সবচেয়ে ভাল বন্ধু মান তাইনা?
- হ্যাঁ
- তাহলে শোনো, একটা ভাল বন্ধুর কাজ হচ্ছে তার বন্ধুকে সঠিক রাস্তা দেখানো, হতে পারে এতে বন্ধুটা সাময়িক ভাবে কষ্ট পাবে, রাগ করতে পারে, কিন্তু যখন সে বুঝতে পারবে, দেখবে তার কল্যান হয়েছে, তখনি বন্ধুত্ব আর মজবুত হবে। আমিও সেটাই করেছি।
- কেউ আমাকে বুঝেনা (তোমার এই একটা সনাতন অভিযোগ, কেউ তোমাকে বুঝে না)
- নাহ, ভুল বললে, তোমাকে আগেও বলেছি এখনো বলছি, তোমাকে বুঝতে চাইনা।
সত্যি বলছি নীলা, আমি তোমাকে বুজতে চাই না, আমার সে শক্তি নাই, আমি জানি তুমি কেমন মনের মানুষ, তুমি কি চাও, কিসে তোমার সুখ, কিন্তু এটা যে বড় অসময়, অবেলায় এসে পরেছ তুমি আমার কূলে, আমিও এতদিনে হাল ছেড়ে দেয়া মাঝী, এখন সুধু পারি দিগন্ত দেখিয়ে দিতে, হাল ধরতে পারিনা। আমি জানি এর পরেই তুমি বলবে...
- কেন, আমি কি এতই খারাপ?
- নাহ, খারাপ না বলেই চাই না, বুঝলে সমস্যা
- গাধা
- হু
- ভীতু
- হু
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×