somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসী, দেশপ্রেম ও COVID19

২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#COVID19 #Awareness

আমি একজন প্রবাসী, কিভাবে প্রবাসী হয়েছি – ২০০৩ সালের মাঝামাঝি কলেজ জীবনে আমি ছাত্র রাজনীতির সাথে জড়াই, তখন আমারা বিরোধী দলে। আমার এলাকায় তথা গোটা বাংলাদেশেই অসুস্থ রাজনীতি চলে। সরকারি দলের নেতা কর্মীরা বিরোধী দলের নেতা কর্মীদের বিভিন্ন ভাবে ভোগান্তিতে ফেলে, এখনো হয়ে চলেছে সেই একই রাজনৈতিক ধারা। ২০০৬ সালের মাঝামাঝি যখন পরিরস্থিতি অনেক খারাপ তখন আমার বাবা বাধ্য হয়ে আমাকে সৌদিতে পাঠায়। এখানে এসেছি ১৪ বছর হতে চলেছে, গত ১৪ বছরে আমার আয়ের সিংহভাগ দেশে পাঠিয়েছি নিজের এবং পরিবারের জন্য।

রেমিটেন্স যোদ্ধা – এখন আমি যদি নিজেকে রেমিটেন্স যোদ্ধা বলি সেটা বাস্তবিক হবে হয়তো কিন্তু কতটা নৈতিক হবে? এই মধ্যপ্রাচ্চে আমি দেখেছি কোন প্রবাসী অবৈধ হুন্ডিতে টাকা পাঠাবার সুযোগ পেলে ভুলেও বৈধ ভাবে টাকা পাঠায় না। উন্নত বিশ্বে হুন্ডি ব্যবহারের প্রবনতা আরো বেশি। এখন তো অর্ধেকের বেশি টাকা যায় বিকাশে যেটা লাইসেন্স করা অবৈধ পথ। নিজের প্রয়োজনে বিদেশে এসে উপার্জন করে নিজের দরকারে টাকা পাঠিয়ে আমি নিজেকে রেমিটেন্স যোদ্ধা বলতে রাজিনা। আমার নজরে রেমিটেন্স যোদ্ধা হলো দেশে বসে যেসব তরুণতরুণীরা ফ্রি-ল্যান্সিং এর মাধ্যমে এই প্রতিযোগিতার বাজারে নিজেদের যোগ্যতায় কাজ করে বিদেশের টাকা বৈধ পথে দেশে নিয়ে যাচ্ছে তারাই মূলত।

উপরের কথা গুলো আমার নিজের উপলব্ধি, কেউ নিজেকে রেমিটেন্স যোদ্ধা বলতে চাইলে আমার কোন সমস্যা নাই। অনেকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে কি প্রবাসীরা দেশের অর্থনীতিতে কোন অবদান রাখছেনা? অবশ্যই রাখছে তবে আমার দেখা কেউ দেশের উন্নয়নের জন্য টাকা পাঠায় না, সবাই নিজের দরকারে পাঠায় আর সেটা সঠিক ভাবে করে থাকলেই দেশের উপকার হচ্ছে বা হবে। আমরা যারা প্রবাসে আছি তারাই ভালো করে জানি বহিঃবিশ্বে আমাদের তথা বাংলাদেশী’দের সম্মান কোন পর্যায়ে আর এটা সম্পূর্ণ এই স্বঘোষিত যোদ্ধাদের অবদান।

সাম্প্রতিক করোনা ভাইরাসের আক্রমন থেকে নিজেদের বাঁচাতে এই স্বঘোষিত যোদ্ধাদের দলবেঁধে দেশে ছুটায় প্রমান করে ওনাদের দেশপ্রেম কোন পর্যায়ে। কেউ কেউ তো আরো একধাপ এগিয়ে, নিজের অসুস্থতার কথা গোপন রেখে দেশপ্রেম ছড়িয়ে বেড়াচ্ছে। পৃথিবীর অন্যান্য জাতি নিজের জীবন দিয়ে দেশপ্রেম দেখায় আর আমরা অন্যের জীবন ঝুঁকিতে ফেলে দেশপ্রেম জাহির করি। দেশে এখনো যতজন করোনা আক্রান্ত হয়েছে সবাই বিদেশ ফেরত নয়ত তাদের পরিবারের। অনেকেই বলবে এখানে সরকারের গাফিলতি আছে, আরে ভাই আমাদের দেশে কয়জন সরকারের উপর আস্থা রাখে, কয়জন সরকারের আহ্বানে সহযোগিতা করে, কয়জন মন থেকে সরকারকে মানে? তাহলে সরকারের গাফিলতি থাকলেই বা দোষ কিভাবে দেবেন? যদি বলেন কেন একজন প্রবাসী দেশে আসার পরে বিমানবন্দরে তাকে পরিক্ষা করা হয়নি, বা তাকে আলাধা করে রাখেনি ১৪ দিন? আমার প্রশ্ন হলো ওনার এই সময়ে দেশে আসার কি দরকার ছিল, আমরা কি জানিনা আমার দেশ এবং দেশের সরকারের সক্ষমতা কতটুকু?


ভাই রেমিটেন্স যোদ্ধা না হয়ে দেশপ্রেমিক হোন, নিজেকে প্রবাসী না বানিয়ে মানুষ বানান। দেশ কি দিয়েছে প্রশ্ন না তুলে আপনি কি দিয়েছেন দেশকে সেটা একবার ভাবুন!
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×