একেতে সংখ্যালঘু হিন্দু। তারপর আবার নীচু জাত মালো। তারা মরলেইবা কি। আর তাদের মারলেই বা কি! এ ব্যাপারে আমাদের মিডিয়া সহ সাধারণ মানুষ একেবারে নিশ্চুপ। ফেসবুকে আর কোন ঝড় উঠছেনা। নানা শোকের আর সহানুভূতির পোস্টে ফেবু ভরপুর হচ্ছে না। অথচ কয়েকদিন আগেই সিরিয়ার শিশু আইলানের জন্য আমাদের কি দরদ! আইলানের জন্য আমরা যেটা করেছি মানবিকতার বিচারে সেটা অবশ্যই করা উচিত। সারা বিশ্বের মানবিকতার ভার নিলাম, অথচ নিজের দেশের একটি শিশুকে মায়ের জরায়ুতে থাকা অবস্থায় হত্যা করা হলো তখন আমাদের মানবিকতায় আঘাত আসে না।
কারণটি কি এটিই যে হামলাকারীরা সরকার দলের সমর্থক। এ ঘটনা নিয়ে সরকারের গলাবাজ মন্ত্রিরা গলাবাজি করলেন না। কারনটি কি এটাই হামলাকারীরা প্রকাশ্য সোনার ছেলেরা। কি আজব! বেয়াদব হানিফ আর বটতলার উকিল কামরুল একেবারে নিশ্চুপ। এখন আর তারা কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন না। কারণ তাহলে যে থলের বিড়াল বেরিয়ে যাবে। তথ্যবাবার কাছে এত তথ্য থাকে, অথচ তিনি এ তথ্য পেলেন ই না। আজব তো!!
বুধবার মধ্যরাতে ফেনি সদর উপজেলার মাথিয়ারা জেলেপাড়ায় যে হামলা হলো তার কারণ যাই হোক, আন্তর্জাতিক অঙ্গণে বিষয়টি যে অনেক দূর গড়াবে এটা আমরা সকলেই জানি। ভারতের মৌলবাদি হিন্দু জঙ্গিরা যে এটা নিয়ে ফাইদা তুলতে চাইবে, এটাও সবার জানা। এখন সরকারের এবং মিডিয়ার উচিত আশু পদক্ষেপ গ্রহণ করা। দলের উর্ধ্বে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থে দোষিদের শাস্তি দেয়া। অন্তত এটা নিশ্চিত করা, বাংলাদেশ সবার জন্য।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



