somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সড়কে শৃঙ্খলা ফিরতে কত দূর

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকার পাতা খুললে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পাবেন না এটা আমাদের দেশে বিরল ঘটনা। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন মুখ। আর এ নিয়ে আন্দোলন, আলোচনা, লেখালেখি কোনটাই কম হয়নি। তারপরও কাজের কাজ কিছুই হয়নি। সবশেষ ঢাকা ক্যান্টমেন্ট এলাকায় শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী বাস চাপায় নিহতের ঘটনায় ফুঁসে ওঠে ছাত্রসমাজ, ফুঁসে ওঠে পুরো দেশ। আর এরই মাধ্যমে পৃথিবীবাসী প্রথমবারের মত দেখল 'কিশোর বিপ্লব'। এখন প্রশ্ন হলো এ আন্দোলন থেকে কি পেলাম আমরা? কাজের মধ্যে দুই, খাই আর শুই- এর মত পাওয়ার মধ্যে পেলাম মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার। বেপরোয়া গাড়ি চালনা, যত্রতত্র পার্কিং, সঠিক লেন না মানা, ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক ও চালকদের গাড়ি চালনায় রেশারেশি সেই আগের মতই রয়েছে। এর সঙ্গে রয়েছে ফিটনেসবিহীন যানবাহন ও বেশি ভাড়া।
তবে এতকিছুর পরও আশার খবর একটাই, সরকার ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু সেগুলো এত দীর্ঘমেয়াদী যে সবশেষ আলোর মুখ দেখবে কিনা এটা নিয়েই এখন মানুষের সন্দেহ। মানুষ এখন আশার কথা শুনতে চাই না, চাই দৃশ্যমান পরিবর্তন। একদিনে সে পরিবর্তন সম্ভব না হলেও কিছু কিছু করেতো এগুনো যায়।
প্রথমেই যদি ধরেন ফিটনেস বিহীন যানবাহনের কথা। ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে চালানো কয়েকদিনের অভিযানেই আমরা দেখেছি রাজধানীতে কি পরিমাণ যানবাহনের ফিটনেস নেই! প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে দেড় কোটি মানুষকে চলাচল করতে হচ্ছে এসব যানবাহনে। এরপর রয়েছে ভাড়া। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কত গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে এটা হয়ত আমরা কেউ হিসেব ই করি না। আসুন সহজ একটা হিসেব কষি। ধরুন আপনি বনশ্রী থেকে মালিবাগ রেলগেট যাবেন। দূরত্ব ৪ কিলোমিটার (কম বেশি হতে পারে)। প্রথম ২ কিলোমিটারে সর্বনিম্ন ভাড়া ৭ টাকা ও পরবর্তী ২ কিলোমিটারে ১.৬০ টাকা করে ৩.২০ টাকা। অর্থাৎ সর্বমোট ভাড়া ১০ টাকা হওয়া উচিৎ। কিন্তু আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে ২০ টাকা। তাহলে আপনি সরকার নির্ধারিত ভাড়া থেকে দ্বিগুণ ভাড়া দিতে বাধ্য হলেন।
এরপর আবার কয়েক বছর ধরে ঢাকায় চলছে নতুন সন্ত্রাস। গেটলক ও সিটিং সার্ভিস সন্ত্রাস। এসব সার্ভিসের নামে অন্তত ৫ গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। পরিবহন শ্রমিকদের কাছে আমরা এতটাই জিম্মি যে কিছু বলার সুযোগ ই নাই। ফলে আমরা আশা করে থাকি সরকারের দিকে। কবে সরকার উদ্যোগ নিবে আর কবে আমরা নায্য ভাড়ায় যাতায়াত করতে পারব!

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×