somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লবণ গুজব, এখনই সময় কঠোর অবস্থানে যাওয়ার

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
.........
নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে;
কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে।
ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের যম?
বৃথাই মাথার ঘাম ফেলেছি, পণ্ড হল শ্রম।

বাঙ্গালির হুজুগেপনা আর গুজবের বিষয়ে কবি শামসুর রহমান ‘পণ্ডশ্রম’ নামে এ কবিতা অনেক আগেই লিখেছিলেন। ছোটবেলায় কবিতাটি যখন পড়ি তখন মনে হত এটা কবির একান্ত কল্পনা। কিন্তু এখন পদে পদে বুঝছি, জাতির রন্ধ্রে রন্ধ্রে কিভাবে মিশে আছে এ হুজুগেপনা। এর সবশেষ উদহারণ লবণকাণ্ড। কে একজন রটিয়ে দিল লবণের দাম বাড়বে তো হই হই করতে করতে দোকানে গিয়ে লবণ কিনি। আর এই সুযোগে ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে কয়েকগুন করে দিল। কোথাও কোথাও এক কেজি লবণ ২০০ টাকার ওপরে বিক্রি হয়েছে এমটিও খবরে শুনলাম।

সকাল থেকেই প্রশাসন এবং সরকারের লোকজন যখন বারবার বলছেন, দেশে অন্তত ছয় মাসের লবণ মজুত রয়েছে। সুতরাং দাম বাড়ার কোন কারণই নেই। তখন আমরাই দোকানে গিয়ে বেশি দামে লবণ কিনে স্বস্তির শ্বাস ফেলি।

গুজবের ডালপালা এতটাই ছড়িয়েছে যে খোদ বাণিজ্য মন্ত্রণালয় থেকে বার বার লবণের ফিরিস্তি দিতে হচ্ছে। এমনকি ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযানে নেমেছে পুলিশ। সন্ধ্যায় পাওয়া খবরে, বেশি দামে লবণ বিক্রির জন্য অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি জানার জন্য সন্ধ্যার পরে কয়েকটি সুপার শপ ও দোকানে খোঁজ নিলাম। অবাক বিষয় হল, কোথাও লবণ নেই। দুপুরের আগেই সব বিক্রি শেষ। এমনকি আমার পাশের ফ্লাটে বসবাসকারীদের কাছে জানলাম, তারা ২০০ টাকা দিয়ে দুই কেজি লবণ কিনে মান রক্ষা করেছেন।

জাতিগতভাবে আমাদের সমস্যা হচ্ছে কোন কিছু শুনলেই বিশ্বাস করে ফেলি। যাচাই বাছাইয়ের ধারের কাছেও যাই না। আর এ সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ী। এখন সরকারের উচিৎ যারা গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া। এছাড়া যেসব ব্যবসায়ী ও দোকানদার বেশি দামে লবণ বিক্রি করেছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা।

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৪
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×