somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সড়ক আইন ও পরিবহন শ্রমিক আন্দোলন

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে বাস ও ট্রাক মালিক–শ্রমিকদের ধর্মঘট। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে বাস চলছে না। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

পরিবহন শ্রমিকদের একাংশ যে ধর্মঘট শুরু করেছে, তাতে পেছন থেকে সমর্থন যোগাচ্ছেন সরকারেরই দুই সাবেক মন্ত্রী। বাংলাদেশে সড়ক পরিবহন শ্রমিক ও মালিকদের প্রধান দু'টি সংগঠনের দু'জন শীর্ষ নেতা শাজাহান খান এবং মসিউর রহমান রাঙ্গা। তারা দুজনেই আওয়ামী লীগের জোট সরকারের মন্ত্রী ছিলেন।

তবে শাজাহান খান এবং মসিউর রহমান রাঙ্গা দুজনেই জানিয়েছেন, তাদের দু'টি সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট বা কর্মবিরতির কোন কর্মসূচি নেয়া হয়নি। কিন্তু তারা আবার একইসাথে একথাও জানিয়েছেন যে, শ্রমিকদের দাবিকে তারা সমর্থন করেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেছেন, সরকারের গঠিত কমিটিতে তারা আইনটিতে বিভিন্ন অপরাধের ব্যাপারে জরিমানা কমানোসহ বেশ কিছু সংশোধনী প্রস্তাব করেছিলেন। সেই আলোচনা যখন চলছে তার মধ্যেই আইনটি কার্যকর করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা

এখন বিষয় হচ্ছে যে জরিমানার কথা বারবার বলা হচ্ছে সে প্রসঙ্গ আসছে কেন। আপনারা যদি আইন মেনে গাড়ি চালান তাহলে জরিমানার বিষয় আসবে কেন? আমিতো মনে করি, জরিমানা আরও বেশি হওয়া প্রয়োজন ছিল। একইসঙ্গে তালিকায় আরও কিছু বিষয় যোগ করা দরকার। যেমন- ফুটপাথ দিয়ে বাইক চালালে ১০ হাজার টাকা জরিমানা, উল্টোপথে রিকশা গেলে ১ সপ্তাহের জেল (যেহেতু একজন রিকশাওয়ালা বেশি টাকা জরিমানা দিতে পারবে না) এ ধরনের আরও কিছু বিষয় আসা উচিৎ ছিল।

এবার আসি পরিবহন শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে। গত তিন দিন ধরে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ রেখেছেন তারা। আজ আবার এরসঙ্গে যুক্ত হয়েছে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। নিষেধাজ্ঞা ভেঙে কেউ যদি গাড়ি নিয়ে বের হন তাকে আটকে রাখাসহ মারপিটের ঘটনাও ঘটেছে। এমনকি পুলিশের গাড়ি, রুগিবাহী অ্যাম্বুলেন্সও যেতে দেয়নি তারা।

দুই সাবেক মন্ত্রীর প্রশ্রয়ে করা এ আন্দোলন জনবিরোধী শুধু নয়, অনৈতিকও বটে। তারপরও তিনদিন ধরে সরকার কেন এদের প্রশ্রয় দিচ্ছে এটাই আমার প্রশ্ন। তাহলে কি সরকারও আইন বাস্তবায়নে আন্তরিক নয়! নিরাপদ সড়কের দাবিতে করা আন্দোলনে আমরা পুলিশ আর ছাত্রলীগের ‘অ্যাকশন’ দেখেছি, অথচ এক্ষেত্রে পুরো নিরব। সবইকি খান সাহেবের কারিশমা।

বিষয়টির সমাধান হোক সেটা আমি চাই। তবে সেটি অবশ্যই সড়ক আইনে শাস্তি কমিয়ে নয়। বরং শাস্তি আরও বাড়ানো উচিৎ। পরিবহন শ্রমিকদের অনৈতিক আর অহেতুক দাবির কাছে মাথা নত না করে সরকারের উচিৎ আরও কঠোর হওয়া। না হলে ৭১ এর প্রেতাত্মা খান সাহেবরা বারবারই হায়েনার হাসি হাসবে আর আমাদের সড়কে পিষে মারবে।

সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×