somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধুর বাংলাদেশের একাল সেকাল

১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি জানেন কি স্বাধীন বাংলাদেশকে কোন রাষ্ট্র প্রথম স্বীকৃতি দিয়েছিল? কেউ বলবেন ভুটান, আবার কেউ বলবেন ভারত। আসলে দুই দেশই ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তবে এরও আগে আরেকটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। সেটা ইসরাইল। ১৯৭১ সালের ২৮ এপ্রিল বাংলাদেশ সরকারকে ইসরাইল স্বীকৃতি প্রদান করে একটি চিঠি পাঠায় এবং সেই সাথে অস্ত্র সাহায্য দেবে বলে প্রতিশ্রুতি প্রদান করে। কিন্তু তৎকালীন মুজিবনগর সরকার সেই স্বীকৃতি ফিরিয়ে দেয়।

এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি ইসরাইল বাংলাদেশকে দ্বিতীয়বার স্বীকৃতি দেয়। মন্ত্রীপরিষদের নিয়মিত সভার অপেক্ষা না করে সব মন্ত্রীর সাথে টেলিফোনে আলাপ করে, তাদের সম্মতি নিয়ে ইজরাইলের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদকে তারবার্তা পাঠান। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে স্বীকৃতিকে ঘৃণাভরে প্রত্যাখান করেন। এমনকি ওই চিঠির জবাব দেবার প্রয়োজনীয়তা অনুভব করেন নি।

শুধু এটাই নয়, বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যে দেশের পাসপোর্ট ইসরাইল ব্যতীত বিশ্বের সকল দেশ ভ্রমনের জন্য বৈধ। সেখানে স্পষ্ট এবং গোটা হরফে লেখা আছে, `This Passport Is Valid For All Countries Of The World Except Isrel'.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বাংলাদেশ চেয়েছেন যারা সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, ধর্মের নামে একটা জাতিকে নির্মূল করার বিপক্ষে। বঙ্গবন্ধুর বাংলাদেশ শুধুমাত্র একটা ইসরাইল রাষ্ট্রকে ঘৃণা করেনি, ঘৃণা করেছে তার নীতিকে। সে নীতি যে দেশই ধারণ করুক না কেন।

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা বাংলাদেশের স্বাধীনতাকে যে ত্বরাণ্বিত করেছে এটা অস্বীকার করার উপায় নেই। তবে একটি দেশ যে সবসময় একই দৃষ্টিতে আমাদের দেখবে সেটা ভাবার কোন কারণ নেই। মুক্তিযুদ্ধের সময় যে অসাম্প্রদায়িক ভারত ছিল আজ সে অবস্থানে নেই। হিন্দুত্ববাদী একটি দল আজ সেদেশের ক্ষমতায়। স্পষ্টতই তারা আজ সেদেশের মুসলিমদের নিধন ও বিতাড়নে কাজ করছে। যেমনটি ইসরাইল করে আসেছে। সুতরাং নীতি আর আদর্শ আজ ভারত ইসরাইলের প্রতিচ্ছবি। সুতরাং আজও মুখবুজে ভারতকে সমর্থন করা বঙ্গবন্ধুর নীতিকে পরিত্যাগ করার সামিল।

স্বাধীনতা শুধু একটি দেশ দেয় না। একটা আদর্শ, নীতিবোধ আর ব্যক্তিত্ব উপহার দেয়। প্রশ্ন হল, আমরা সেখানে আছি কিনা? দুঃখ এটাই, স্বাধীনতার ৪ যুগ পরেও সেই প্রশ্নের উত্তর খুঁজতে হয়।

সবশেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল বীরদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×