somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মগ নাই, মুল্লুক আছে...

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোজ্যতেল হিসেবে ২০১২ সাল থেকে রাইসব্রান অয়েল ব্যবহার করি। তখন বাংলাদেশে একমাত্র স্পন্দন ব্রান্ডের তেল পাওয়া যেত। যতদূর মনে পড়ে দাম ছিল ১৬৫ টাকা লিটার। এরপর আরও অনেক কোম্পানি রাইসব্রান অয়েল উৎপাদন শুরু করল। ফলে দামটাও কমে আসল। সবশেষ মাত্র ২ সপ্তাহ আগেও ব্রান্ড ভেদে প্রতি লিটার রাইসব্রান অয়েল পাওয়া যেত ১১৮ থেকে ১৩৫ টাকায়। মাত্র ২ সপ্তাহের ব্যবধানে হঠাৎ করেই এক লাফে বেড়ে সেটা দাড়িয়েছে ১৭০ টাকায়! অর্থাৎ প্রতি লিটারে দাম বেড়েছে ৩৫ থেকে ৫২ টাকা।

বহু বছর আগে এদেশের নিরীহ জনতার ওপর মগরা অত্যাচার করত। হুটহাট আক্রমণ করে লুটপাট চালাত। তাদের অত্যাচারে দিশেহারা ছিল সাধারণ মানুষ। তাই স্বেচ্ছাচার বলতে ‘মগের মুল্লুক’ কথাটি বাংলা সাহিত্যে ও বাঙ্গালির মননে স্থায়ী হয়ে গেছে।

আজ সেই মগদের রাজত্ব আর নেই। তবে তাদের মুল্লুক ঠিকই আছে। তাদের বংশধর ঠিকই আছে। তারা এদেশের অসৎ ব্যবসায়ী শ্রেণি। মগদের মতো এসব ব্যবসায়ীরা সাধারণ জনগণের ওপর শারিরীক অত্যাচার করে না ঠিকই, তবে জোঁকের মত শরীরের শেষ বিন্দু রক্ত চুষে তারপর ছেড়ে দেয়।

এবার আসি মূল প্রসঙ্গে। আমরা জানি রাইসব্রান অয়েল বিদেশ থেকে আমদানি করতে হয় না। ধানের তুষ থেকে প্রক্রিয়াজাত করে এ তেল তৈরি করা হয়। সুতরাং এর সবটাই এ দেশে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে এমন অজুহাত এখানে মোটেই প্রযোজ্য নয়। তাহলে হঠাৎ করে এক লাফে লিটার প্রতি ৫২ টাকা দাম বাড়ল কেন?

বর্তমান বাণিজ্যমন্ত্রীর আসলে কাজটা কি? বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাজটাই বা কি? ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা? দায়িত্ব গ্রহণের পর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ছাড়া টিপু মুনশির আর কোন কাজ আমি দেখিনি। প্রতিটি নিত্যপণ্যের দাম এখন বেড়েছে। আর বৃদ্ধিটা স্বাভাবিক অবস্থানেও নেই। ৩০ টাকার পেঁয়াজ ২৮০ টাকা দেখেছি, এখনো সেটা ১০০ টাকার ওপরে। তেল, চাল, রসুন, আদা, মসলার দাম বেড়েছে। সাধারণ মানুষের যেন নাভিশ্বাস অবস্থা।

বিষয়টি এখনো আমার বোধগম্য নয়, সবক্ষেত্রে ব্যর্থ এই মগমন্ত্রী এখনো কিভাবে পদে থাকে! আওয়ামী লীগে উপযুক্ত এবং সৎলোকের অভাব নাই। তাহলে এসব জঞ্জাল কেন এখনো মন্ত্রীসভায় থাকে সেটা বুঝি না। শেখ হাসিনা আপনি জাতির পিতার কন্যা। তাই মানুষের দাবিটাও আপনার কাছে বেশি। সেই দাবি থেকেই বলছি, সাধারণ মানুষের ভাষা বুঝুন। মন্ত্রীসভা থেকে এসব জঞ্জাল পরিষ্কার করুন। যোগ্য ব্যক্তিদের স্থান দিন। দেশের মানুষদের একটু ভাল থাকার সুযোগ দিন।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×