somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাকিম, হুকুম সবই নড়ল

০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘হাকিম নড়লেও হুকুম নড়বে না’- কথাটি আমি দাদা-দাদির কাছ থেকে শুনেছি। দাদা-দাদিও শুনেছেন তাদের দাদা-দাদির কাছ থেকে। তারা আবার শুনেছেন তাদের অগ্রজদের কাছ থেকে। স্বভাবতই এ ধারণাটি শত বছর ধরে এ জাতির মধ্যে দৃঢ়ভাবে গেঁথে গেছে। আর এ কারণেই আমাদের বিশ্বাস জন্মেছে আইনের হাত অনেক লম্বা। ব্যক্তি থাক বা না থাক, আইন তার জায়গায় অটল। তবে সাবেক এমপি আওয়ালের ঘটনার পর এ ধারনাকে বড্ড সেকেলে মনে হয়। এ ঘটনা এটাই প্রমাণ করেছে, আইনের হাত লম্বা হলেও সেটা বিকলাঙ্গ। ফলে সেটা থাকা না থাকা অনেকটা একই। আইনের ক্ষমতা আর দাপট নির্ভর করছে আপনার অবস্থান আর প্রভাবের ওপর!

একটি দৈনিকের শিরোনাম হলো, ‘সাবেক এমপি আউয়াল ও তাঁর স্ত্রীর জামিন নিয়ে দিনভর নাটক, জেলা ও দায়রা জজকে স্ট্যান্ড রিলিজ: রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে প্রতিবাদ, ইন্দুরকানিতে হরতাল পালন।’

শিরোনামটা সচেতন নাগরিক হিসেবে আমাকে ভাবিত করে। আব্দুল আউয়াল দু’দুবার সংসদ সদস্য ছিলেন। তার মানে আইন প্রণয়ন করাই ছিল তার কাজ। আর এ আইন প্রণেতার জন্যই কিনা ভাঙা হল আইন!

সাবেক এ এমপির বিরুদ্ধে জাল দলিল করে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগের তদন্তটি দুদক বিশ্বাসযোগ্যতার সঙ্গেই করেছিল বলে প্রতীয়মান হয়। তারা অভিযোগের সত্যতা পেয়েছে বলেই এই দম্পতির বিরুদ্ধে মামলা করেছে। মামলাটি বিএনপি আমলের বা ওয়ান–ইলেভেনের পরের সরকারের দায়ের করা নয়। খোদ তার দল ক্ষমতায় থাকাকালীন এ মামলা করেছে দুদক।

দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, গত ৩ মার্চে পিরোজপুরের আদালত কক্ষে উপচে পড়া ভিড় ছিল। জেলা বারের সভাপতি, সাধারণ সম্পাদক, জিপিসহ একজন সাবেক পিপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারের সাবেক সভাপতিসহ প্রায় ২৫ জন আইনজীবী শুনানিতে অংশ নেন। কিন্তু জামিন নামঞ্জুর হওয়ায় ভেতরে ‘বিষাদের ছায়া’ নেমে আসে। বাইরে চলে বিক্ষোভ। গাড়ি চলাচল বন্ধ এবং সড়ক অবরোধ করে ত্রাস কায়েম করা হয়। আইনজীবীরা আসামীদের পক্ষে গিয়ে আদালত বর্জনের সিদ্ধান্ত নেন। যদিও এধরনের বর্জনের বৈধতা আছে কিনা সন্দেহ।

এরপর ১৫ মিনিটের ব্যবধানে দুটি ঘটনা ঘটল। জামিন নামঞ্জুর হওয়ামাত্রই আউয়াল দম্পতি যুগপৎ অসুস্থ হলেন। তারা তাদের মেডিকেল রিপোর্ট জমা দিলেন। এর ফলে কারাগারে পাঠানোর আদেশে পরিবর্তন এল। অর্থাৎ হাকিম থাকতেই হুকুম একটু নড়ল। তারা উভয়ে ডিভিশন পেলেন। হাসপাতালবাস নিশ্চিত হলো। কিন্তু এ আদেশদানের ১৫ মিনিট পরে বিচারক স্ট্যান্ড রিলিজ হলেন।

বাংলাদেশের বিচারিক ও চিকিৎসা জগতে এটা একটা ইতিহাস তৈরি করেছে। পিরোজপুরে তাতে নতুন করে কিছু লেখা হলো।

শুধু এখানেই শেষ নয়, এ ঘটনার ব্যাখ্যা দিতে আইনমন্ত্রী যেসব ‘অপব্যাখ্যা’ দিলেন সেটা শুধুমাত্র হাস্যকরই নয়; ভীতিকরও বটে। এরপরতো বিচারকরা রায় দিতেও ভয় পাবেন। কোন মন্ত্রী কি চান, সরকার কি চায় তার ওপর নির্ভর করবে বিচারকদের রায়।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×