ধরুন, যদি এমন হয়- লোকে লোকারন্ন একটা বিশাল হল রুমে আপনার পরিচিত- স্বল্প পরিচিত আনেককেই দেখলেন; আশ্চর্য্যের ব্যাপার হল তাদের কেউই আপনাকে চিনতে পারছে না অথবা অচেনাদের মত আচরণ করছে। সেই সময়ের অনুভূতি কেমন হয়? কেমন হওয়া উচিত?
মানুষ প্রথমে সন্দেহ করে; ভাবে লোকেরা ইচ্ছা করেই এমনটা করছে। আরও পরে বুঝতে পারে – না ওরা আসলে আমাকে ভুলেই গেছে। ভুলে যেতে পারায় প্রশান্তি। আর শান্তিতে থাকতে কে না চায়! মানুষ দুঃখ ভোলে, প্রিয়জন হারানোর বেদনা ভোলে, ভোলে গ্লানি আর অপমান, আরো ভোলে অতীতের দুঃসহ স্মৃতি। অনেকে তো নিজেকেই ভুলে বসে; যদিও বুঝতে অনেক বিলম্ব হয়। অল্প বুদ্ধির মানুষেরা কখনো সেটা বুঝতেই পারে না। সেই ভাল!
এতটুকু হলেও চলত, কিন্তু না আমরা এখানেই থামি না। কিছুক্ষণ পরে বিন্দু বিন্দু করে হারাতে শুরু করি তিল তিল করে গড়ে তোলা আত্মবিশ্বাস। হারানো সহজ। পাওয়া কঠিন আর ফিরে পাওয়া কঠিনতর। সব শেষে আমরা চির ধরা আত্মবিশ্বাস আর বুক ভরা হীন্মন্বতা নিয়ে ঘরে ফিরি। মনের মাঝে তখনো রিন রিন করে বাজতে থাকে- আমাকে মনে রাখার কিছু নেই; না গুরত্ব না বাধ্যবাদকতা।
পরাজয়ের শুরু এখানেই। পরাজয় আনন্দের যদি সেটা হয় আপন জনের কাছে। একান্ত আপন জনদের কাছে আমরা হেরে গিয়েই জিতে যাই। পরাজয়ের গ্লানি পরিণত হয় আনন্দে। তবে, মানুষের প্রথম পরাজয়টা কিন্তু ঐ নিজের কাছেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


