তুমি এমনই একজন, যাকে কোনোদিনই ভুলে যাওয়া সম্ভব
না। আর তোমাকে ছাড়া বেঁচে থাকাটাও না। হয়তো বেঁচে থাকা
যাবে কিন্তু সেটা মৃত্যুর মতোই লাগবে। শুধু জীবিত থাকলেই তো
বেঁচে থাকা যায় না। যাদের স্বপ্ন গুলো ভেঙ্গে যায়, সাজানো পৃথিবী
এলোমেলো হয়ে যায়, যাদের সব আশা ধুলির সাথে মিশে যায়,
সেই সব মানুষ জীবিত থেকেও মৃত হয়। তাদের বেঁচে থাকার কোনও
মানে হয় না কিন্তু সবাই তো মরতে পারে না, তাই কিছু মানুষকে এরকম
পরিস্থিতিতেও বেঁচে থাকতে হয়। তাদের শুধু দেহটাই থাকে মন বলে আর
কিছু থাকে না। মনটা সেই মানুষটা নিয়ে যায়, যে থাকে জীবিত রেখেও
মৃত মানুষের স্বাদ দিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



