somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানো? হয়তবা অনেক বেশি ভালোবাসি।

১৯ শে জুন, ২০১৫ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানো? আমি বার বার তোমার ছবি দেখি, বুঝার চেষ্টা করি, তাও আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আমি কেন তোমায় এতো ভালোবাসি?? কেন তোমাকে ভুলে একটা মুহূর্ত থাকতে পারিনা? আমি কেন তোমার সব কিছুতে ভালোবাসা খোঁজে পাই? তুমি তো অন্য সবারই মতো কিন্তু আমার মন কেন তোমাকেই চায় বল? কেন সারারাত্রি তোমার কথা ভেবে ঘুম আসে না আমার?? কেন তোমাকে এসএমএস না দিলে আমার মাথা ধরে? আমার সমস্যা কি?? আমার মন বার বার কেন তোমাকে নিয়েই ভাবে? আমার প্রতিটা স্বপ্নেই কেন তুমি আমার সঙ্গী? আমার পুরো পৃথিবীটাই কেন তুমি? কেন প্রতিদিন সকাল সন্ধ্যা তোমাকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা আমার? আমার সব কিছুতেই কেন তুমি?? সকাল থেকে সন্ধ্যা, দুপুর থেকে রাত্রি, একটা সেকেন্ড একটা মুহূর্তও কেন তোমাকে ভুলে থাকতে পারিনা আমি? মাঝে মধ্যেই কাউকে ডাকতে গিয়ে কেন আমি তোমার নাম ধরে ডাকি? কেন তোমার হাসি আমার কাছে এতো মধুর লাগে? তুমি বকা দিলেও কেন তা আমার ভালো লাগে? তুমি কেন আমার পুরোটা জুড়ে?

জানো কিছু তুমি? আমি কিন্তু জানি না, তবে আমি শুধু এটুকু জানি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু কেন এতোটা ভালোবাসি? অনেক চেষ্টা করলাম কিন্তু জানতে পারিনি। তুমি আমাকে থাপ্পড় দিবা? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বকা দিবা? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে মেরে ফেলতে চাও? আমি তাও তোমাকে ভালোবাসি। জানি তুমি আমাকে ঘৃণা করো, তুমি নিজের মুখেই বলেছ কিন্তু আমি তারপরও তোমাকেই ভালোবাসি। হুম ভালোবাসি, এতোটাই ভালোবাসি তুমি আমাকে ঠিক যতোটা ঘৃণা করো। তুমি যে আমার পৃথিবী গাধী, তুমি না থাকলে কেমনে আমি থাকি? আমার প্রতিটা স্বপ্নে, প্রতিটা ক্ষণেই যে তোমার ছড়াছড়ি। আমার ভিতরে যে শুধু তোমারই বসবাস, তাই তো ভালোবাসি তোমাকে ১২টি মাস, ৫২ টি সপ্তাহ, ৩৬৫টি দিন, ৮৭৬০টি ঘণ্টা, ৫২৫৬০০ টি মিনিট, ৩১৫৩৩৬০০০ টি সেকেন্ড। হয়তবা অনেক বেশি ভালোবাসি।

তুমি সব প্রশ্নের উত্তরে বলবা জাস্ট লিভ মি! কিন্তু তুমি বললেই তো হবে না ম্যাডাম, একমাত্র পৃথিবী থেকে লিভ নিলেই তো পারবো। তাও তোমাকে ভুলে থাকতে পারবো না। আমি জানি, আমি ওপারে চলে গেলেও তোমার ছায়া সঙ্গী হয়ে থাকবো, তোমার পিছু পিছুই ঘুরবো। তখন তো আর এসএমএস দিতে পারবো না, সাথে সাথে থেকেই খেয়াল রাখবো তোমার। কিন্তু তখন আর তোমাকে এখনকার মতো বিরক্ত হতে হবে না। তোমার ফোনে আসবে না কোনো মেসেজ আমার, আসবে না কোনো ফোন। তোমাকে আর বিরক্ত করবে কে তখন? সিমও চেঞ্জ করতে হবে না তোমাকে আর। আমি চলে গেলে তোমার সুখটাই বেশি তাই না? কিন্তু খুব সহজে মরবো বলে মনে হয় না। যদিও মৃত্যুকে এখন আর ভয় পাই না, কিন্তু মৃত্যু এসে ধরা না দিলে আমি কি করবো বল? যতদিন বেঁচে আছি হয়তো তোমাকে একটু বিরক্ত করবো। তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমার কি মনে হয় জানো? আমি তোমাকেই পাবো। আমার ভালোবাসা মিথ্যে হবে না, কারণ আমি তোমারই থাকবো।

সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৫ রাত ১১:৫১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×