আই এম ওকে,
সারাদিন ফেবুতে আসতে পারিনি, ডাক্তার একটা ফাজিল

ল্যাপটপ ব্যাবহার করলে নাকি সমস্যা বাড়বে

তাই আমাকে চোখে চোখে রাখা হয়েছিল। এখন সবাই ঘুমে, আমার দম বন্ধ হয়ে আসছিলো একজনকে ম্যাসেজ দিতে না পেরে। জানি সে আমার ম্যাসেজ সিন করে না, সে আমার ম্যাসেজের রিপ্লে দিবে না তারপরও ওরে ম্যাসেজ দেয়ার জন্য অস্থির হয়েছিলাম সারাটাদিন। প্রচণ্ড শরীর খারাপ, খুব বেশি মাথা ব্যথাও, কিন্তু একটা সেকেন্ডের জন্যও আমি ওরে মন থেকে সরাতে পারিনি। অন্যদিনের থেকে আজকে আরও বেশি ভেবেছি গাধীটাকে। কেন এমন হয়? চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হয় কিন্তু পারিনা। চোখে জল আটকে রাখি, খুব কষ্ট হয় আটকে রাখতে। তখন মাথা ব্যথাটা তিন-চার গুন বেড়ে যায়। কপালের দুপাশের অর্গান গুলো এমন লাফালাফি শুরু করেছিল যেন চামড়া ফেটে বের হয়ে যাবে। মনে হয়েছিল মাথাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু হয়নি,ব্যথাটা এখনো আছে তবে আগের থেকে একটু কম। কিন্তু গাধীটা কেমন আছে তা তো জানি না

জানতে পারলামও না

আমি যে ওরে ছাড়া থাকতে পারবো না তা ওরে কিভাবে বুঝাব?

আমি পারছিনা, আমি পারবো না প্লিজ ফিরে আসো

ভালোবাসি কি করে ভুলে যাবো? আমি পারবো না প্লিজ তুমি আসো প্লিজ
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৩