আজ থেকে ঠিক একমাস পর তার জন্মদিন। গত বছরও তার জন্য কিছু করতে পারিনি কিন্তু তারপরও কথা বলেছিলাম, তার কণ্ঠ শুনেছিলাম। এইবারের জন্মদিন একসাথে করার জন্য সারা জীবন একসাথে
থাকার জন্য একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে তার একটা মন ভালো করে দেয়ার মতো কমেন্টও পেয়েছিলাম কিন্তু এইবার তার কিছুই হবে না।
তাকে ওয়িশও করতে পারবো না, করলেও সে হয়তো দেখবে না। জানিনা কিভাবে থাকবো কি করবো, তার কাছে হয়তো আমার কোনো গুরুত্ব নেই। কিন্তু সে তো আমার পুরো পৃথিবীটাই। তাকে ঘিরেই যে সব কিছু, সব স্বপ্ন।
জানি আমি সহ সব কিছু যাবে ধুলির সাথে মিশে, তবু অপেক্ষায় আছি আর অপেক্ষায় থাকবো। ভালোবাসি সারাজীবনই ভালোবাসবো।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




